E Purba Bardhaman

জয় জোহার কাপে জয়ী আউশগ্রাম

Ausgram wins Jai Johar Cup

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল মাঠে শেষ হল প্রথম জয় জোহার কাপ ফুটবল প্রতিযোগিতা। এদিন মিউনিসিপ্যাল হাইস্কুল মাঠে এই প্রতিযোগিতার সেমিফাইনালে অংশ নেয় কালনা ১ ব্লকের বাঁধাগাছি আদিবাসী জুমিত গাঁওতা ক্লাব, কাটোয়া ২ ব্লকের নন্দীগ্রাম সিধুকানু ক্লাব, রায়না ১ ব্লকের রামানন্দ আদিবাসী সাঁওতা শশুর গাঁওতা ফুটবল ক্লাব এবং আউশগ্রাম ১ ব্লকের সোকাডাঙা উজ্জ্বল সংঘ। সেমিফাইনালে জয়লাভ করে কালনার বাঁধাগাছি আদিবাসী জুমিত গাঁওতা ক্লাব এবং আউশগ্রামের সোফাডাঙা উজ্জ্বল সংঘ ফাইনালে ওঠে। চুড়ান্ত পর্বের খেলায় আউশগ্রাম ২-০ গোলে পরাজিত করে কালনাকে। এদিনই বর্ধমানে আইএফএ প্রশিক্ষণে থাকা মহিলাদের দুটি টিমকে নিয়ে একটি প্রীতি ম্যাচও অনুষ্ঠিত হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জেলাশাসক আয়েষা রাণী এ আদিবাসী ছেলেমেয়েদের দেশের সেরা স্থান দখল করার জন্য এগিয়ে আসার ডাক দেন। এদিন তৃণমূল তপশীলি উপজাতি সেলের চেয়ারম্যান দেবু টুডু জানিয়েছেন, এবছরই শুরু হওয়া এই জয় জোহার কাপ প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলার ২৩টি ব্লকের মোট ৬৮টি ক্লাব অংশ নেয়। ব্লক স্তরে মোট ৯৫২ জন আদিবাসী খেলোয়াড় অংশ নেয়। এরপর ৪টি মহকুমার ২৩টি দল নিয়ে মহকুমাস্তরের খেলা হয়। মহকুমা স্তরে খেেলছে ৩২২ জন যুবক। জেলাস্তরে খেলেছে ৫৮ জন খেলোয়াড়।

Exit mobile version