উদ্বোধন হলো ‘কাঞ্চন উৎসব ২০২৪’, চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত admin 2 years ago বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে আয়োজিত ১৬ তম কাঞ্চন উৎসবের উদ্বোধনে উপস্থিত কোরিওগ্রাফার, ডান্সার ও অভিনেতা প্রভু দেবা, মন্ত্রী প্রদীপ মজুমদার, বেচারাম মান্না, সাংসদ অসিত মাল, সুনীল মন্ডল, বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, শ্রীকান্ত মাহাতো, শম্পা ধাড়া-সহ অন্যান্যরা। ২০ থেকে ২৮ জানুয়ারি কঙ্কালেশ্বরী কালীবাড়ির মাঠে এই কাঞ্চন উৎসব অনুষ্ঠিত হচ্ছে। ২১ জানুয়ারি উপস্থিত থাকবেন সুরেশ ওয়াদকর। ২২ জানুয়ারি ঋষি সিং ও বিদীপ্তা চক্রবর্তী। ২৩ জানুয়ারি নীতি মোহন। ২৪ জানুয়ারি বিশাল মিশ্র। ২৫ জানুয়ারি সাচেত ট্যান্ডন ও পরম্পরা ঠাকুর (সচেত-পরম্পরা)। ২৬ জানুয়ারি বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী এবং বাংলাদেশের সঙ্গীতশিল্পী আরমান আলিফ ও ইমরান মাহমুদুল। ২৭ জানুয়ারি উপস্থিত থাকবেন খেসারি লাল যাদব। ২৮ জানুয়ারি আতসবাজি প্রদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি। এছাড়াও প্রতিদিনই থাকছে স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান। Share this: Share on X (Opens in new window) X Share on Facebook (Opens in new window) Facebook Share on WhatsApp (Opens in new window) WhatsApp Print (Opens in new window) Print ২০ জানুয়ারি থেকে বর্ধমানে শুরু হচ্ছে ‘কাঞ্চন উৎসব ২০২৪’, চলবে ২৮ জানুয়ারি পর্যন্তDate16/01/2024In relation toপুরসভাফের পোষ্টার বিতর্ক বর্ধমানে, দুই তৃণমূল নেতার ছবি দিয়ে পোষ্টারDate26/12/2022In relation toঅপরাধরাজ ঐতিহ্য মেনেই শুরু হল বর্ধমানের রথযাত্রাDate14/07/2018In relation toপুরসভা