E Purba Bardhaman

বর্ধমানে আদি মোহিনী মোহন কাঞ্জিলালের শোরুম উদ্বোধন

The Adi Mohini Mohan Kanjilal showroom was inaugurated in Burdwan.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার বর্ধমান শহরের রাণীগঞ্জ বাজার মোড়ে কলকাতার বিখ্যাত বস্ত্র বিপণী সংস্থা ‘আদি মোহিনী মোহন কাঞ্জিলাল’-এর ১৫তম শোরুমের উদ্বোধন করলেন সংস্থার অন্যতম ডিরেক্টর ও ডিজাইনার স্বর্ণালী কাঞ্জিলাল। উপস্থিত ছিলেন সংস্থার সিইও তথা ডিরেক্টর অর্জুন কাঞ্জিলাল এবং বর্ধমান শোরুমের কর্ণধার নিবেদিতা সাধুখাঁ। এদিন স্বর্ণালী কাঞ্জিলাল বলেন, বর্ধমানে এই শোরুম উদ্বোধনের ফলে বর্ধমানবাসীকে আর কলকাতায় যেতে হবে না। তিনি জানিয়েছেন, কলকাতার শোরুমে যে সমস্ত বস্ত্র পাওয়া যায় এখানেও সেই একইদামে তা পাওয়া যাবে। তিনি জানিয়েছেন, কলকাতা ছাড়িয়ে তাঁরা গুটি গুটি পায়ে মফঃস্বল এলাকায় পা বাড়িয়েছেন। আগামী বছরে তাঁরা আরও কয়েকটি মফঃস্বল এলাকায় শোরুম তৈরীর কাজ এগিয়ে নিয়ে চলেছেন। অর্জুন কাঞ্জিলাল জানিয়েছেন, শতবর্ষের এই প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা এবং গুণমানই সাধারণের মনে জায়গা করে নিয়েছে।

Exit mobile version