E Purba Bardhaman

বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার সোসাইটি অ্যাক্টে রেজিস্ট্রেশন নেই! বিস্ময় প্রকাশ করলেন আইএফএ-র সভাপতি

The AIFF affiliated Football Tournament 'Bhadreswar Gold Cup' started at Burdwan's Spandan Stadium from January 5. Railway FC defeated Kalighat Milan Sangha FC 4-1 in the second day's match on Tuesday. The main organizer of this tournament is Real Bull Coaching Centre. This tournament will continue till January 12. Mohun Bagan Super Giant, Churchill Brothers FC Goa, Football Association of Odisha, CAG (Comptroller and Auditor General of India), Railway FC, Kalighat Milan Sangh FC, Mohammedan Sporting Club and Rajnandini Sporting Club are participating in the tournament.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার (BDSA) সোসাইটি অ্যাক্টে রেজিস্ট্রেশন না থাকার বিষয়ে বিস্ময় প্রকাশ করলেন আইএফএ-র সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি বর্ধমান শহরের স্পন্দন স্টেডিয়ামে ভদ্রেশ্বর গোল্ড কাপের খেলা দেখতে হাজির ছিলেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইএফএ (IFA) সভাপতি বলেন, বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার (Burdwan District Sports Association) সোসাইটি রেজিস্ট্রেশন কেন নেই সেটা সংস্থার কর্তারাই বলতে পারবেন। কমিটি গড়ে সোসাইটি রেজিস্ট্রারের কাছে জমা দিতে হবে। আইএফএ-র সোসাইটি রেজিস্ট্রেশন রয়েছে। ক্রীড়া সংস্থার কেন রেজিস্ট্রেশন নেই তা বলতে পারব না। তবে, খোঁজ নিয়ে দেখব। এটা ক্রীড়া সংস্থার কর্তাদের দেখতে হবে। নিয়ম মেনে রেজিস্ট্রেশন করতে হবে। কেন, কিভাবে সংস্থা চলছে তা বুঝতে পারছি না। রেজিস্ট্রেশন না থাকলে সংস্থা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবে না। টাকার লেনদেন করতে পারবে না। এটা খুব স্বাভাবিক ব্যাপার। আইএফএ-র (Indian Football Association) অনুমতি থাকলেও সোসাইটি রেজিস্ট্রেশন করাতেই হবে। এ ব্যাপারে বিশদে খোঁজ নিয়ে বলতে পারব।

Exit mobile version