Breaking News

মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন চিওরঞ্জনের এম আর বি সি ক্লাব

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত নক আউট মহিলা ফুটবলে চ্যাম্পিয়ান হল চিওরঞ্জনের এম আর বি সি৷ শনিবার রাধারাণী স্টেডিয়ামে আয়োজিত ফাইনালে তারা ১-০ গোলে হারালে ভাতারের এরুয়ারের উদয়াচল ক্লাবকে৷ প্রথমার্ধে চিওরঞ্জনের হয়ে গোল করেন কবিতা হেমব্রম৷ দ্বিতীয়ার্ধে এরুয়ার দল গোল শোধের কয়েকটি সুযোগ তৈরি করেও জালে বল জড়াতে ব্যর্থ হয়৷ খেলা শেষ হয় ১-০ তেই৷ খেলা শেষে বিজয়ী এবং বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রাক্তন ফুটবলার কার্তিক শেঠ, প্রাক্তন কোচ রথীন্দ্রনাথ ভট্টাচার্য, জেলা ক্রীড়া সংস্থার সদস্য উওম সেনগুপ্ত, প্রাক্তন বিধায়ক উজ্বল প্রামাণিক, ফুটবলার দেবাশীষ কোনার, গৌরী শঙ্কর ভট্টাচার্য প্রমুখরা৷

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *