E Purba Bardhaman

বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে নতুন আদালত ভবন তৈরিতে অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট

the calcutta high court has approved the construction of a new court building at Aurobindo Stadium in burdwan town

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান শহরের অরবিন্দ স্টেডিয়ামে নতুন আদালত ভবন তৈরিতে অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট। স্টেডিয়াম এলাকায় বর্ধমান আদালতের নতুন ভবন নির্মাণের জন্য হাইকোের্টর জোনাল জজের কাছে আবেদন জানান পূর্ব বর্ধমানের জেলা জজ সুজয় সেনগুপ্ত। এ ব্যাপারে একটি প্রস্তাব জোনাল জজের কাছে পাঠান জেলা জজ। সেই প্রস্তাবে সিলমোহর দিয়েছেন জোনাল জজ। এ ব্যাপারে হাইকোের্টর অ্যাপিলেট সাইডের রেজিস্ট্রার (পরিদর্শন)-২ চিঠি দিয়ে প্রস্তাবে জোনাল জজের সম্মতির কথা জেলা জজকে জানিয়ে দিয়েছেন। অরবিন্দ স্টেডিয়াম চত্বরে আদালত ভবন তৈরি নিয়ে জেলায় ভলিবল-বাস্কেটবল খেলার ভবিষ্যতের বিষয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে জেলার ক্রীড়া মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। জেলা ভলিবল-বাস্কেটবল সংস্থার সম্পাদক বনবিহারী যশ বলেন, বিষয়টি আমার জানা নেই। আমাকে কোনও চিঠিও দেওয়া হয়নি। জেলাশাসক পদাধিকারবলে আমাদের সংস্থার সভাপতি। বিষয়টি তাঁকে জানানো হবে। সিদ্ধান্ত যা নেওয়ার তিনি নেবেন।
জেলায় দীর্ঘদিন ধরে অরবিন্দ স্টেডিয়ামে ভলিবল ও বাস্কেটবল খেলা হয়। স্থানীয় লিগ ও নকআউট ছাড়াও রাজ্যস্তরের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন হয় স্টেডিয়ামে। স্টেডিয়ামে সর্বভারতীয় ভলিবল ও বাস্কেটবলের আসরও বসেছে। স্টেডিয়ামের ভলিবল ও বাস্কেটবল কোটে নিয়মিত অনুশীলন হয়। বহু ভালো মানের খেলোয়াড় এখানে অনুশীলন করে দেশ ও রাজ্য দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। বাম আমলে স্টেডিয়াম তৈরি হয়। পরে এখানে ইনডোর স্টেডিয়াম তৈরির পরিকল্পনা নেওয়া হয়। রাজ্যের তৎকালীন ক্রীড়ামন্ত্রী সূর্যকে সাক্ষী রেখে অরবিন্দ স্টেডিয়ামকে ইনডোরে পরিণত করার আশ্বাস দেন। যদি তা আজও বাস্তাবায়িত হয়নি। বাস্কেটবল সংস্থার দাবি, পুরসভার অনুমতি নিয়ে স্টেডিয়াম তৈরি হয়েছে। এছাড়াও পূর্ত দপ্তরেরও অনুমতি রয়েছে। যদিও আদালত সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে একটি সাের্ভ করা হয়। জেলা আদালতের সম্পত্তির বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। আদালতের পরিধি দিনদিন বাড়ছে। ফলে নতুন আদালত ভবন তৈরির বিষয়ে পরিকল্পনা নেওয়া হয়। সেই অনুযায়ী জমির খোঁজ শুরু হয়। সাের্ভতে অরবিন্দ স্টেডিয়ামের জমি জেলা জজের সম্পত্তি বলে জানা যায়। এরপরই জেলা জজ তাঁর চেম্বারে জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে আলোচনায় বসেন। তাতে বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও ছিলেন। অরবিন্দ স্টেডিয়াম এলাকাতেই নতুন ভবন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। সেই প্রস্তাব অনুমোদনের জন্য হাইকোের্ট পাঠান জেলা জজ। বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সদন তা বলেন, এনিয়ে জেলা জজের চেম্বারে মিটিং হয়। সেখানে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। আদালত ভবন নির্মাণের জন্য জমি প্রয়োজন। আদালতের নিজের জমি যেখানে আছে সেখানেই ভবন তৈরি হবে। তাছাড়া বর্তমান আদালত ভবনের কাছে জায়গাটি। যাতায়াতেরও সুবিধা হবে। হাইকোর্ট জেলা জজের প্রস্তাবে সম্মতি দিয়েছে।

Exit mobile version