Breaking News

অপরাধ

কাস্টমস ও সিবিআই অফিসার পরিচয় দিয়ে বর্ধমানের এক ব্যক্তির কাছ থেকে ১০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

Accused of extorting Rs 10 lakh from a person in Burdwan by impersonating a Customs and CBI officer.

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- কাস্টমস ও সিবিআই অফিসারের পরিচয় দিয়ে ইন্দোনেশিয়ায় আপত্তিকর পার্সেল পাঠানো ও মোটা অঙ্কের টাকার বেআইনি লেনদেনের কথা বলে বর্ধমান শহরের এক বাসিন্দাকে ভয় দেখিয়ে ১০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। তাঁকে নানাভাবে ভয় দেখানো হয়। টাকা পাঠানোর পরে বিষয়টি জালিয়াতি বলে বুঝতে পারেন প্রতারক। …

Read More »

স্কুল পড়ুয়াদের ট্যাবের টাকা হাতানোর অভিযোগে মালদহ থেকে গ্রেপ্তার কমপিউটার ডিপ্লোমাধারী যুবক

A youth from Malda has been arrested by the police for embezzling tab money from school students.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পে ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা হাতানোর অভিযোগে পূর্ব বর্ধমান জেলা পুলিশ মালদহের বৈষ্ণবনগর থেকে কমপিউটার ডিপ্লোমাধারী এক যুবককে গ্রেপ্তার করল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতের নাম হাসেন আলি। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ সুপার সায়ক দাস জানিয়েছেন, গত ৩১ অক্টোবর বর্ধমানের সিএমএস হাইস্কুলের …

Read More »

জাল ই-চালানে বালি পাচারের অভিযোগে ধৃত ট্রাক চালক

A truck driver has been arrested by the police for smuggling sand through fake e-challan.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- জাল ই-চালানে বালি পাচারের অভিযোগে এক ট্রাক চালককে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম জাহিদ খান। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার চমকাইতলায় তার বাড়ি। বালি বোঝাই ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার বিষয়ে স্বপ্রণোদিত মামলা রুজু করেছে থানা। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে বালি বোঝাই ট্রাকটি বর্ধমান থানার …

Read More »

১৩ নভেম্বর ফের রাজপথে “অভয়া মঞ্চ”

Doctors and agitators told about the next program on the RG Kar case.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- অভয়ার বিচারের দাবিতে ফের নাগরিকরা বর্ধমানের রাজপথে নামতে চলেছেন আগামী ১৩ নভেম্বর। সোমবার সাংবাদিক বৈঠকে ডাক্তার আন্দোলনের অন্যতম মুখ বর্ধমানের ডেপুটি সিএমওএইচ (২) সুবর্ণ গোস্বামী জানিয়েছেন, আগামী ১৩ নভেম্বর ‘অভয়া মঞ্চ’-র পক্ষ থেকে বর্ধমানের কার্জন গেট থেকে রাজবাড়ি পর্যন্ত সমস্ত শ্রেণীর নাগরিকদের নিয়ে বৃহত্তর প্রতিবাদ মিছিলের …

Read More »

পরপর মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ৩

Police have arrested 3 persons in connection with thefts in several temples.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- একের পর এক মন্দিরে চুরির ঘটনার কিনারা করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আউশগ্রামের অবন সেতুর কাছ থেকে গ্রেফতার করা হল তিন যুবককে। সোমবার সাংবাদিক বৈঠকে পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জী জানিয়েছেন, রবিবার রাতে তাদের গ্রেফতার করে পূর্ব বর্ধমান জেলা …

Read More »

গত এক মাসে পূর্ব বর্ধমান জেলায় লাগাতার ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় ফের পথে নামছেন আন্দোলনকারীরা

The agitators are again on the road in the case of continuous rape and torture of women in Purba Bardhaman district

বিপুন ভট্টাচার্য, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- এক মাসের মধ্যে কেবলমাত্র পূর্ব বর্ধমান জেলাতেই একাধিক ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনায় এবার ফের আন্দোলনে নামতে চলেছেন বিভিন্ন সংস্থা। আর জি করের ঘটনা নিয়ে একদিকে যখন গোটা রাজ্য জুড়েই আন্দোলন অব্যাহত সেই সময় কেবলমাত্র পূর্ব বর্ধমান জেলাতেই গত ১ মাসের মধ্যে ৭টির বেশি নারী …

Read More »

বন্ধুর সঙ্গে পিৎজা খেতে বের হয়ে ধর্ষণের শিকার যুবতী, গ্রেপ্তার ৫

A young woman was raped while going out to eat pizza with a friend. Five were arrested in the incident.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বন্ধুর সঙ্গে পিৎজা খেতে বের হয়ে ধর্ষণের শিকার হলেন এক যুবতী। তাঁকে মারধরও করা হয়। এমনকি হেরোইন খাওয়ার জন্য তাঁকে চাপ দেয় ধর্ষণে জড়িতরা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মূল অভিযুক্ত-সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে বর্ধমান মহিলা থানার পুলিশ। ধৃতদের নাম শেখ সোলেমান ওরফে সোহেল, রোহিত মির্জা, শেখ …

Read More »

চলন্ত ট্রেন থেকে যাত্রীর আইফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় ধৃত যুবক

Burdwan GRP has arrested a youth for snatching a passenger's iPhone from a moving train.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- চলন্ত ট্রেন থেকে যাত্রীর আইফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ধমান জিআরপি। ধৃতের নাম সুজিত পাশোয়ান। বর্ধমান থানার গিমটি ফটক এলাকায় তার বাড়ি। মঙ্গলবার রাতে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে বুধবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। আইফোন উদ্ধার করতে ধৃতকে পাঁচদিন নিজেদের …

Read More »

বাংলার আবাস যোজনা নিয়ে যেন কোনো অস্বচ্ছতা না হয় – জনপ্রতিনিধিদের সতর্ক করলেন মন্ত্রী স্বপন দেবনাথ

Minister Swapan Debnath warned the public representatives that there should be no opacity regarding the housing scheme of Bengal.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আবাস যোজনা নিয়ে সম্পূর্ণ রাজ্য সরকারের অর্থানুকূল্যে যে সার্ভের কাজ হচ্ছে সেখানে কোনোরকম অস্বচ্ছতা যেন না থাকে। কোনো রকম অভিযোগ যেন না ওঠে। পূর্ব বর্ধমান জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সমিতির সভাপতি ও সমস্ত জনপ্রতিনিধিদের সতর্ক করে দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। মঙ্গলবার বর্ধমান …

Read More »

বিজেপি কর্মীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার ইনচার্জ

BJP state committee member and in-charge of Katwa organizational district arrested in connection with beating BJP worker

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- তিন বছর আগের একটি মামলায় বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার ইনচার্জ সুনীল গুপ্তা ওরফে গুড্ডু-কে গ্রেপ্তার করলো বর্ধমান থানার পুলিশ। ২০২১ সালে এক বিজেপি কর্মীকেই আটকে মারধর ও গাড়িতে আগুন লাগানোর ঘটনায় ৬ জনের নামে অভিযোগ দায়ের হয়। সেই ঘটনায় গ্রেপ্তার করা …

Read More »