
কালনা (পূর্ব বর্ধমান) :- বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী ডাঃ শর্মিলা সরকারের সমর্থনে কালনার ধাত্রীগ্রামে জনসভা করলেন অভিনেতা তথা সাংসদ দীপক অধিকারী (দেব)। মন্ত্রী স্বপন দেবনাথ ও প্রার্থী শর্মিলা সরকারের উপস্থিতিতে দেব এদিন আগাগোড়ায় ছিলেন বাংলা বিরোধীদের বিরুদ্ধে সরব। এদিনের জনসভাকে কেন্দ্র করে সাধারণ মানুষের উপস্থিতি ছিলো চোখে পরার মতো। এদিন দেব একপ্রকার আশঙ্কা প্রকাশ করে জানান, যেকোনো সময় কেশপুরে খুন হতে পারে। বিজেপি কর্মী খুন করে সন্ত্রাস করতে পারে। এটা শুধু বিজেপি কর্মী না, যেকোনো ভাবে সন্ত্রাস করতে চাইছে, সেটা টিএমসিকেও খুন করতে পারে। এই খবরটা আমাদের কাছে এসেছে এবং এই অভিযোগটা আমরা এখানকার লোকাল থানাকেও জানিয়েছি। এসপিকেও জানিয়েছি এবং এই খবরটা আমি চাই এটা ভুল হোক। মানুষ শান্তিতে যেন থাকতে পারেন এবং অশান্তি যেন না হয়। কিন্তু কোথাও যেন যেভাবে উঠে পড়ে লেগেছে সেই জন্য কোনোভাবে আমরা চান্স নিতে চাই না। ঘাটালের প্রত্যেকটা মানুষ আমার মানুষ, যে বিজেপি করে, যে কংগ্রেস করে, যে সিপিএম করে বা যে তৃণমূল করে প্রত্যেকে আমারই মানুষ, দেশের মানুষ, আমার এই রাজ্যের মানুষ। সবারই বেঁচে থাকার অধিকার আছে। জিতি বা হারি কোনো ফ্যাক্টর করে না আমার কাছে, গুরুত্বপূর্ণ হলো মানুষকে বাঁচিয়ে রাখা। এদিন ধাত্রীগ্রামের উপস্থিতি দেখে দেব জানান বর্ধমান পূর্ব আসনে আমরা ব্যাপক ভোটে জিতেছিলাম এবার সেই মার্জিন দ্বিগুণ হবে। 
E Purba Bardhaman Purba Bardhaman District News