বর্ধমান, ২৬ জানুয়ারিঃ- বর্ধ
মান শহরের আঁজীর বাগান এলাকার নালা থেকে এক হাসপাতাল কর্মচারীর মৃতদেহ উদ্ধার হল। মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে আঁজীর বাগান এলাকায় জাতীয় সড়কের পাশের একটি নালায় এক ব্যক্তির মৃতদেহ পরে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারাই পুলিশকে খবর দেন। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃতদেহের কাছ থেকে একটি ফটোযুক্ত পরিচয় পত্র পাওয়া গেছে। সেটি আর জি কর মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের জি ডি এ কর্মী উকিল মান্ডি –র নামে ইস্যু করা। পরিচয় পত্রে থাকা ফটো দেখে প্রাথমিক অনুমান এটি উকিল মান্ডির মৃতদেহ। তবে এখনও মৃতব্যক্তির বাড়ির ঠিকানা এবং কীভাবে মৃত্যু হল তা জানা যায়নি। পুলিশ পরিচয় পত্রের সূত্র ধরে মৃতের সঠিক পরিচয় এবং বাড়ির ঠিকানা সম্বন্ধে খোজ চালাচ্ছেন।
E Purba Bardhaman Purba Bardhaman District News



2 comments
Pingback: আঁজীর বাগান এলাকায় নালা থেকে উদ্ধার হওয়া মৃতদেহ সনাক্ত হল। « বর্ধমান জেলার খবর
Pingback: আঁজীর বাগান এলাকায় নালা থেকে উদ্ধার হওয়া মৃতদেহ সনাক্ত হ’ল। « বর্ধমান জেলার খবর