Breaking News

স্বামীজীর জন্মদিনে বর্ধমানে মিনি ম্যারাথনে সামিল হাজারেরও বেশি যুবক-যুবতী

More than a thousand youth participate in mini marathon in Burdwan on Swamiji's birthday

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- স্বামী বিবেকানন্দের জন্মদিনকে সামনে রেখে বর্ধমানের শিশির সাথী ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হল ‘রান ফর ইয়ুথ’ শীর্ষক মিনি ম্যারাথন। বর্ধমানের গোলাপবাগ মোড় থেকে পুলিশ লাইন প্রায় ৭ কিমি এই মিনি ম্যারাথনে অংশ নিলেন এক হাজারেরও বেশি যুবক-যুবতী। ম্যারাথনের সুচনা করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। ম্যারাথনে যুবকদের মধ্যে ১৬.৩২ মিনিট সময়ে পথ শেষ করে প্রথম স্থান অধিকার করেন সাউথ ২৪ পরগণার ক্যানিং-এর বাসিন্দা দীপ পন্ডিত। দ্বিতীয় হয়েছেন পবন সিং (১৬.৪৭ মিনিট) এবং তৃতীয় হয়েছেন দীপ সিংহ (১৬.৫২ মিনিট)। অন্যদিকে যুবতীদের মধ্যে প্রথম হয়েছেন পুজা সিংহ (২০.১২ মিনিট), দ্বিতীয় হয়েছেন রিংকি খাতুন (২৫.২১ মিনিট) এবং তৃতীয় হয়েছেন দিয়া তেওয়ারী (২৭.০৭ মিনিট)। More than a thousand youth participate in mini marathon in Burdwan on Swamiji's birthday
এদিন মোট ২৫ জনকে পুরস্কৃত করা হয়। শিশির সাথী ফাউন্ডেশনের সম্পাদক তথা নীলপুর যুব উৎসবের কর্ণধার রাসবিহারী হালদার জানান, বর্ধমান শহরে এই বড় মাপের ম্যারাথন আগে কখনও হয়নি। তিনি জানিয়েছেন, যুবক-যুবতীদের মাঠে আনার জন্য তাদের উজ্জীবিত করতেই এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে। এবারের এই সাফল্যকে মাথায় রেখে আগামী বছরে তাঁরা আরও বড় করে এই ম্যারাথন করবেন। More than a thousand youth participate in mini marathon in Burdwan on Swamiji's birthday উল্লেখ্য, এদিন এই ম্যারাথনে নিজে কিছুটা দৌড়ান মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি জানিয়েছেন, যুবক যুবতীরাই মূল চালিকা শক্তি। তারা যখন দৌড়ায় তখন বুঝতে হবে, সমাজও দৌড়াচ্ছে। এদিনপুলিশ লাইনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলাশাসক আয়েষা রাণী এ, জেলা পুলিশ সুপার সায়ক দাস, পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, বিডিএ-র চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক, জামালপুরের বিধায়ক অলোক মাঝি প্রমুখরা উপস্থিত ছিলেন। More than a thousand youth participate in mini marathon in Burdwan on Swamiji's birthday

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *