Breaking News

২ হাজারেরও বেশি বিভিন্ন ধরণের গাছপালা নিয়ে বর্ধমানে শুরু হল গাছ মেলা

Tree fair begins in Burdwan with over 2,000 different types of plants

বিপুন ভট্টাচার্য, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রবিবার থেকে বর্ধমান শহরের খোসবাগানের জাতীয় সংঘের মাঠে শুরু হল ৪ দিনের দ্বিতীয় বর্ষ গাছ মেলা। অরণ্যের বিশ্বকোষ হিসাবে পরিচিত তুলসী গৌড়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই গাছ মেলার উদ্বোধন হল। জাতীয় পুরষ্কারপ্রাপ্ত শিক্ষক তথা গাছ মাষ্টার হিসাবে পরিচিত অরূপ চৌধুরী এদিন জানিয়েছেন, গাছ গ্রুপ (গ্রীন অ্যাসোসিয়েশন ফর ক্লিন হ্যাবিটেট) আয়োজিত এই গাছ মেলায় ২ হাজারেরও বেশি বিভিন্ন ধরণের গাছ নিয়ে আসা হয়েছে। বিভিন্ন ধরণের ক্যাকটাস, ফল ও ফুলের গাছ ছাড়াও আনা হয়েছে বিভিন্ন ভেষজ গাছ। তিনি জানিয়েছেন, প্রতিদিন সন্ধ্যায় থাকছে বৈঠকী আড্ডা, সেখানে থাকবে বিভিন্ন ধরণের আলোচনা ছাড়াও গানের অনুষ্ঠান। থাকছে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের গাছ চেনানো এবং গাছের উপকারিতা নিয়ে আলোচনা। Tree fair begins in Burdwan with over 2,000 different types of plants এই গাছমেলায় বীরভূম থেকে আসা জাতীয় পুরষ্কার প্রাপ্ত অবসরপ্রাপ্ত শিক্ষক কল্যাণ ভট্টাচার্য্য জানিয়েছেন, ভবিষ্যত প্রজন্মকে গাছ কাটা আটকাতে হবে। এই কাজে তাদের উদ্বুদ্ধ করতেই গাছমেলার মত অনুষ্ঠান করা হচ্ছে। তিনি জানিয়েছেন, গাছ কাটা ঠেকাতে সাধারণ মানুষকেই এগিয়ে আসতে হবে। প্রশাসনকে বাধ্য করাতে হবে, গাছ কাটা আটকাতে তাদের ব্যবস্থা নিতে। তিনি জানিয়েছেন, গাছ লাগানোর সঙ্গে তাদের পরিচর্যাও তাঁরা করছেন। অপরদিকে, গাছ গ্রুপের সভাপতি তথা প্রাক্তন ব্যাঙ্ক অফিসার ভক্তিময় দাস বর্মণ জানিয়েছেন, সরকারী নির্দেশ অনুসারে একটা গাছ কাটতে হলে ৩টি গাছ লাগাতে হবে। কিন্তু এদিয়ে সমস্যার সমাধান হবে না। কারণ একটা গাছ বড় হতে বা বৃক্ষ হতে বহু বছর সময় লেগে যায়। সেখানে নতুন চারা গাছের ভবিষ্যত কি হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তাই তাঁদের আবেদন গাছ কাটবেন না। Tree fair begins in Burdwan with over 2,000 different types of plants
উল্লেখ্য, গাছ প্রেমীদের এই মিলন মেলায় ১২-১৪ জানুয়ারি প্রত্যেকদিনই থাকছে আলচনাসভা ও সঙ্গীতানুষ্ঠান। ১২ জানুয়ারি আলোচনা সভার বিষয় বর্তমান সমাজে বিবেকানন্দের প্রাসঙ্গিকতা এবং কংক্রিটের জঙ্গলে মরুদ্যান – ছাদ বাগান, সঙ্গীত পরিবেশন করবেন আরাত্রিকা ভট্টাচার্য; ১৩ জানুয়ারি আলোচনা সভার বিষয় পূর্ব বর্ধমানের পরিবেশ উন্নয়নে খড়ি ও বাঁকা নদী সংস্কারের প্রয়োজনীয়তা এবং করোনা পরবর্তী সময়ে ফুসফুসের সুরক্ষায় পরিবেশের প্রভাব, সঙ্গীত পরিবেশন করবেন মানব বন্দ্যোপাধ্যায় ও রাজশ্রী বন্দ্যোপাধ্যায়; ১৪ জানুয়ারি আলোচনা সভার বিষয় বিদ্যালয়ে সবুজায়ন এবং গাছের যত্ন, সঙ্গীত পরিবেশন করবেন দেবাশীষ বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সৌরভ রায়। Tree fair begins in Burdwan with over 2,000 different types of plants

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *