Breaking News

ভদ্রেশ্বর গোল্ড কাপের সেমিফাইনালে উঠল ইয়ং ইউনাইটেড কোচিং সেন্টার

After East Bengal, Mohun Bagan also did not come to play in the Bhadreswar Gold Cup, a large section of football fans are disappointed.

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ভদ্রেশ্বর গোল্ড কাপের সেমিফাইনালে উঠল ইয়ং ইউনাইটেড কোচিং সেন্টার। বৃহস্পতিবার বর্ধমান শহরের স্পন্দন স্টেডিয়ামে তারা গোয়ার চার্চিল ব্রাদার্সকে কার্যত দাঁড়াতে না দিয়ে ৩-০ গোলে হারিয়ে দেয়। অথচ, এই টুর্নামেন্টে তাদের খেলার কথাই ছিল না। আয়োজকরা দাবি করেছিলেন, মোহনবাগান সুপার জায়ান্টস প্রতিযোগিতায় অংশ নেবে। এদিন চার্চিলের সঙ্গে মোহনবাগানের ম্যাচ নির্ধারিত ছিল। বুধবার রাতে আয়োজকদের তরফে মোহনবাগান আসছে না বলে জানিয়ে দেওয়া হয়। মোহনবাগানের অংশ নেওয়ার কথা জেনে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। কিন্তু, সমাজমাধ্যমে এবং কয়েকটি পোর্টালে মোহনবাগানের না আসার খবর রাতেই শহরজুড়ে ছড়িয়ে পড়ে। ফলে মোহনবাগানের সমর্থকরা সেভাবে মাঠে হাজির হননি। After East Bengal, Mohun Bagan also did not come to play in the Bhadreswar Gold Cup, a large section of football fans are disappointed. তবে, অন্যান্য দিনের তুলনায় এদিন দর্শক সংখ্যা বেশি ছিল। ম্যাচে আগাগোড়া প্রাধান্য ছিল ইয়ং ইউনাইটেডের। দলে অরিজিৎ বাগুই, শুভম সেন, প্রিতম কোটালের মতো নামি ফুটবলাররা রয়েছেন। গোয়ার দলটিকে কার্যত দাঁড়াতেই দেয়নি ইয়ং ইউনাইটেড। ম্যাচের ১৫ মিনিটের মাথায় হর্ষ পাড়ুই গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমাের্ধর একেবারে শেষদিকে দেবায়ন হাজরা আরও একটি গোল করে ব্যবধান বাড়ান। ৮৫ মিনিটের মাথায় ঋক মালিক আরও একটি গোল করে দলের জয় নিশ্চিত করেন। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন দেবায়ন।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *