বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রংরুটে চলা পুলিশের গাড়ি মোটরবাইকে ধাক্কা মারার অভিযোগে উত্তেজনা ছড়াল। উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে ভাঙচুর চালায়। অভিযোগ, বর্ধমান শহরের কার্জন গেটের দিক থেকে নিয়ম মেনে রাস্তার বাঁ দিক দিয়ে হেলমেট সহ এক মোটরবাইক আরোহী বীরহাটার দিকে যাবার পথে বর্ধমানের কালীবাজার মোড়ে জিটি রোডে নীলবাতি লাগানো পুলিশের …
Read More »Yearly Archives: 2018
রাজ ঐতিহ্য মেনেই শুরু হল বর্ধমানের রথযাত্রা
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রাজ পরিবারের প্রথা মেনেই শনিবার সকাল ৭ টায় বর্ধমান রাজ পরিবারের কুল দেবতা লক্ষ্মী নারায়ণ জীউ মন্দিরে এবং রাধাবল্লভ জীউ মন্দিরে রথের দড়িতে টান দিয়েই এবছর বর্ধমানে রথযাত্রা শুরু হল। শনিবার সকালে পুরনো রাজ পরিবারের প্রথা মেনেই বর্ধমানের বড়বাজারের রাজবাড়ি লাগোয়া লক্ষ্মীনারায়ণ জীউ মন্দিরে থাকা দুটি রথের …
Read More »পথ দুর্ঘটনায় ধান ব্যবসায়ীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যপক উত্তেজনা ছড়ালো ভাতারে।
ভাতার (পূর্ব বর্ধমান) :- পথ দুর্ঘটনায় ধান ব্যবসায়ীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যপক উত্তেজনা ছড়ালো ভাতারে। পুলিশ সূত্রে জানাগেছে, মৃতের নাম সিরাজুল সেখ ওরফে ভোলন সেখ (৪৫)। তিনি মঙ্গলকোটের মাহার্তুবা গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানাগেছে, পেশায় ধান ব্যবসায়ী সিরাজুল সেখ শুক্রবার সন্ধ্যে ৭টা নাগাদ মোটর বাইকে করে ধান বিক্রির টাকা …
Read More »মিউনিসিপ্যাল গার্লস হাইস্কুলে ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাইস্কুলের ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগকে ঘিরে তীব্র চাঞ্চল্য দেখা দিল। অভিভাবকদের অভিযোগ, এই স্কুলের প্রাইমারী বিভাগের প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রীদের কাছ থেকে স্কুলের উন্নয়নের নামে ৫০০ টাকা করে চাওয়া হয়েছে। মাধ্যমিক বিভাগে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের কাছ …
Read More »চাষীদের হাতে আর্থিক স্বনির্ভরতা পৌঁছানোর লক্ষ্যে উদ্যোগ নিল নাবার্ড
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সিংহভাগ ক্ষেত্রেই মধ্যস্বত্ত্বভোগীদের জন্যই চাষী তার উৎপাদিত ফসলের ন্যায্য দাম পায় না। অন্যদিক, যৌথ সংসার ভেঙ্গে যাওয়ায় জমির পরিমাণ ডেসিমেলে পরিণত হচ্ছে। ফলে চাষের খরচ বাড়ছে। তুলনায় চাষী উত্পাদিত ফসলের লভ্যাংশ ঠিকভাবে পাচ্ছে না। তাই সামগ্রিকভাবে চাষীকে আর্থিক স্বনির্ভরতা দিতে এগিয়ে এসেছে নাবার্ড। কম খরচে চাষে …
Read More »অতিরিক্ত ট্রেনের দাবীতে বর্ধমান-কাটোয়া রেলপথে অবরোধ
মঙ্গলকোট (পূর্ব বর্ধমান) :- বর্ধমান থেকে কাটোয়া ন্যারোগেজের পরিবর্তে ব্রডগেজে রেল লাইনের পরিবর্তন করা হলেও ট্রেনের সংখ্যা না বাড়ানোয় যাত্রীদের মধ্যে ক্ষোভ জমছিলই। শুক্রবার তা আছড়ে পড়ল। এই রেলপথে অতিরিক্ত ট্রেনের দাবিতে এবং ট্রেনের সময়সূচি বদলের দাবিতে সাঁওতা রেলস্টেশনের কাছে রেল অবরোধ করলেন কয়েক’শ মানুষ। অবরোধকারীদের দাবি, ছোট লাইন থেকে …
Read More »মহা উৎসাহে বর্ধমানে চালু হল ২৩ ফুটের পিতলের রথ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রাত পোহালেই যখন গোটা দেশ জুড়ে রথের দড়িতে টান দেবার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। সেই সময় শুক্রবার দীর্ঘ কয়েকদশক পর বর্ধমানে উদ্বোধন হল নতুন পিতলের রথ। প্রায় ১২ লক্ষ টাকা ব্যয়ে এই পিতলের রথ তৈরী হয়েছে নবদ্বীপে। ২৩ ফুট উচ্চতা বিশিষ্ট এবং ১৩ ফুট চওড়া এই …
Read More »টাকা আত্মসাতের ঘটনায় গ্রেফতার গ্রামীণ ডাক সেবক
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- অর্থ আত্মসাতে অভিযুক্ত ভাতারের রতনপুর পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম নিতাই রুদ্র। মন্তেশ্বর থানার দেনুরে তার বাড়ি। বুধবার রাতে তাকে ভাতারের আমারুন বাজার থেকে পুলিশ গ্রেফতার করে। বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। আত্মসাত করা টাকা উদ্ধারের জন্য ধৃতকে ৫ …
Read More »ডাইনি তকমা দিয়ে ঝাড়ফুঁকের ঘটনা বন্ধ করতে গিয়ে পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনায় গ্রেফতার আরও ১
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রায়না থানার বোরো-বলরামপুরের বাতানডাঙায় ঝাড়ফুক বন্ধ করতে গিয়ে পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম শুকদেব ক্ষেত্রপাল। বাতানডাঙাতেই তার বাড়ি। বুধবার রাতে বাতানডাঙা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেপাজতে পাঠিয়ে সোমবার ধৃতকে ফের …
Read More »লিলুয়ার পরিবহণ ব্যবসায়ীকে খুনের ঘটনায় গ্রেফতার ১
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- হাওড়ার লিলুয়ার পরিবহণ ব্যবসায়ী কুন্দন মহারাজ (২৪)-কে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম সাইবুদ্দিন বৈদ্য। দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী থানার খেড়িয়ায় তার বাড়ি। বুধবার বিকালে হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশ তাকে ধরে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে বর্ধমান থানায় আনা হয়। …
Read More »
E Purba Bardhaman Purba Bardhaman District News