Breaking News

বর্ধমান ১

আচমকা বজ্রাঘাতে বর্ধমানে মৃত ৩, আহত ১২

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার দুপুর থেকে বিকাল পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় বেশ কয়েকটি জায়গায় বজ্রাঘাতে গুরুতর জখম হলেন প্রায় ১২জন। মারা গেলেন ৩জন। চাষের জমিতে কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হল দুই চাষীর। মৃত একজনের বাড়ি পূর্ব বর্ধমানের জামালপুর থানার পাঁচড়া গ্রামের দক্ষিনপাড়ায়। অন্যজনের বাড়ি মাধবডিহি থানার আদমপুরে। এছাড়াও বর্ধমানের …

Read More »

পৃথক ঘটনায় দশম শ্রেণীর দুই ছাত্রী আত্মঘাতি

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে সম্পর্ক রাখার পর বিয়েতে অমত এবং অপমান করায় আত্মঘাতি হল দশম শ্রেণীর এক ছাত্রী। মৃত ছাত্রীর নাম শ্রেয়সী লোহার (১৭)। বাড়ি বীরভূমের সিয়ানের ডিহিপাড়ায়। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ৩ বছর ধরে শ্রেয়সীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই গ্রামেরই বিপ্লব মেটের …

Read More »

জয়রামবাটিতে পুজো দিতে যাওয়ার পথে বর্ধমানে পথ দুর্ঘটনায় দম্পতির মৃত্যু

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বৃহস্পতিবার সকালে পূর্ব বর্ধমানের বর্ধমান আরামবাগ রোডের বাঁকুড়া মোড়ের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল স্বামী ও স্ত্রীর। মৃতদের নাম সাবিত্রী মাঝি (৩৫) এবং সুব্রত মাঝি (৪২)। বাড়ি বর্ধমানের শক্তিগড় থানার নবস্থা এলাকায়। সুব্রতবাবু পেশায় ইলেকট্রিক মিস্ত্রী ছিলেন। মৃতের আত্মীয়রা জানিয়েছেন, এদিন সকালে মোটরবাইক নিয়ে সুব্রতবাবু তাঁর …

Read More »

ইন্ডিয়ান অয়েলের ট্যাঙ্কার ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২

ভাতার (পূর্ব বর্ধমান) :- ইন্ডিয়ান অয়েলের তেলের ট্যাঙ্কার চালকের মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে ভাতার থানার পুলিস। ধৃতদের নাম সাবির শেখ ও মহব্বত শেখ। বর্ধমান থানার পালিতপুরে সাবিরের বাড়ি। দেওয়ানদিঘি থানার ভিটায় মহব্বতের বাড়ি। মঙ্গলবার ভোরে বর্ধমান-কাটোয়া রোডে গর্দানমারিতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় তাদের ধরা …

Read More »

মুখ্যমন্ত্রীর স্বপ্নের মিষ্টিহাবকে জনপ্রিয় করে তুলতে নতুন ভাবনা জেলা প্রশাসনের

Misti Hub

বিপুন ভট্টাচার্য, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- প্রথমবারের ধাক্কা সামলে এবার দ্বিগুণ উত্সাহে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের মিষ্টি হাবের দ্বিতীয় পর্যায়ের কাজ। ইতিমধ্যেই মিষ্টি হাবের দ্বিতীয় তলের কাজ সম্পূর্ণ হয়েছে। আর তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে মিষ্টি হাবকে ব্যাপকভাবে চালু করার জন্য এই দ্বিতীয় তলে কেবলমাত্র মিষ্টিই নয় তার সঙ্গে অন্যান্য …

Read More »

খড়ি নদী থেকে উদ্ধার হল আড়াই বছরের শিশুর দেহ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বৃহস্পতিবার সকালে বর্ধমানের দেওয়ানদিঘী থানার গোপালপুরে খড়ি নদীতে তলিয়ে যাওয়া আড়াই বছরের শিশু কাজী কেরাত আলী আহিলের মৃতদেহ উদ্ধার হল শনিবার সকালে। পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়ার হিজলগড়ের বাড়ি ওই শিশুর। পূর্ব বর্ধমানের গোপালপুর ও পারহাট গ্রামের মাঝে শনিবার সকালে খড়ি নদী থেকে উদ্ধার করা হয় শিশুর …

Read More »

অবশেষে গোলাম জার্জিস-সহ ৪ জন তৃণমূল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে

  বর্ধমান (পূর্ব বর্ধমান) :- অবশেষে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বর্ধমান জেলা পরিষদের দুই বিদায়ী সদস্য গোলাম জার্জিস এবং রুবী ধীবর। তাঁদের সঙ্গে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের আউশগ্রাম-২ এর তপশীলি জাতি উপজাতি ও অনগ্রসর সেলের কার্যকরী সভাপতি অশোক মালাকার এবং বড়শুল জুট মিলের তৃণমূল শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক শিবনাথ সিং। …

Read More »

খড়ি নদীতে তলিয়ে গেল দুই শিশু, উদ্ধার ১

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- চলতি বর্ষা মরশুমে ভরাভর্তি খড়ি নদীর ধারে ছোট্ট ভাইকে নিয়ে বেড়াতে গিয়ে জলস্রোতে তলিয়ে গেল দুই শিশু। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে বর্ধমানের দেওয়ানদিঘী থানার গোপালপুরে। গ্রামবাসী সূত্রে জানা গেছে, মামাতো ভাই আড়াই বছরের কাজী আহিলকে নিয়ে বেড়াতে বেড়িয়েছিল ছোট্ট সেখ রিয়াজউদ্দিন (১১)। আহিলের বাড়ি পশ্চিম বর্ধমানের …

Read More »

বাসের রেষারেষি, পৃথক পৃথক দুর্ঘটনায় জখম প্রায় ২৭

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বুধবার সকালে পৃথক পৃথক বাস দুর্ঘটনায় জখম হলেন প্রায় ২৭ জন। এদিন সকালে রেষারেষি করতে গিয়ে বর্ধমান কৃষ্ণনগর রুটের একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে যায়। এই ঘটনায় কোন যাত্রীর মৃত্যু না হলেও আহত হয়েছেন ১৭জন যাত্রী। আহতদের সকলকেই কুড়মুন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার …

Read More »

পাচার হওয়া মহিলাদের সন্ধান পেতে ধৃতদের হেফাজতে নিল পুলিশ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নারী পাচারে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ। ধৃতদের নাম রাজীব কুমার সিং, অভিষেক সিং ও মন্টু আনসারি। বিহারের ছাপড়ার বানিয়াপুরে রাজীবের বাড়ি। উত্তর প্রদেশের গুমটিনগরে বাড়ি অভিষেকের। উত্তর ২৪ পরগণার জগদ্দল থানার নৈহাটি মেঘরা মোড়ে মন্টুর বাড়ি। শুক্রবার বিকালে বর্ধমান শহরের বিজয়রাম …

Read More »