বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গলসি থানার জাগুলিপাড়ায় শাসক দলের দুই গোষ্ঠীর মারপিট ও বোমাবাজির ঘটনায় দু’পক্ষের ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার দিন রাতেই তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের সকলেরই বাড়ি জাগুলিপাড়ায়। ঘটনায় দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে মারধর, ধারালো অস্ত্র নিয়ে হামলা, বোমাবাজি, খুনের চেষ্টা ও হুমকি দেওয়ার ধারায় পৃথক মামলা …
Read More »ফেরিঘাটের মৌরসীপাট্টা ভাঙতে পূর্ব বর্ধমান জেলা পরিষদের নতুন করে টেন্ডার, বকেয়া আদায়ে ফেরিঘাট চলোর ডাক
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বকেয়া টাকা আদায়ের লক্ষ্যে এবার পূর্ব বর্ধমান জেলাপরিষদ সপ্তাহব্যাপী ফেরিঘাট চলো অভিযানের ডাক দিল। জানা গেছে, জেলা পরিষদের অধীনে থাকা ১২ টি ফেরীঘাট থেকে বকেয়া প্রায় ৩০ লক্ষ টাকা। আর এই বকেয়া টাকা আদায়ে এবার নজীরবিহীনভাবে সপ্তাহব্যাপী ‘ফেরীঘাট চলো’ অভিযানের ডাক দিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন …
Read More »প্রধানমন্ত্রী আবাস যোজনা – বাস্তবের সঙ্গে হাতে থাকা তালিকার মিল খোঁজার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন কেন্দ্রীয় প্রতিনিধিরা
গলসী (পূর্ব বর্ধমান) :- মেমারীর পর গলসী ১ ও গলসী ২ ব্লকের কয়েকটি গ্রামে গিয়েও একই অভিজ্ঞতার সম্মুখীন হলেন কেন্দ্রীয় প্রতিনিধিদলের দুই সদস্য। বুধবার তাঁরা মেমারী ২ ব্লকের বেশ কয়েকটি গ্রাম ও পাড়ায় গিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার তদন্ত করেন। জায়গায় জায়গায় তাঁরা আবাস যোজনার সার্ভের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন। আর …
Read More »উড়ালপুলের দাবীতে গলিগ্রামে জাতীয় সড়ক অবরোধ, আটকে পড়ল কেন্দ্রীয় প্রতিনিধিদের গাড়ি
গলসী (পূর্ব বর্ধমান) :- উড়ালপুলের দাবীতে ১৯ নং জাতীয় সড়কের গলসীর গলিগ্রামে পথ অবরোধ করলেন কয়েকশো গ্রামবাসী। তাঁদের সঙ্গে অবরোধে সামিল হল স্কুলের ছাত্রছাত্রীরা। এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ বর্ধমান থেকে দুর্গাপুর গামী রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। আটকে পড়ে বহু গাড়ি। আর এই অবরোধেই আটকে পড়লো আবাস যোজনার তদন্তে আসা কেন্দ্রীয় …
Read More »সরকারী সহায়ক মূল্যে ধান বিক্রির ভ্রাম্যমাণ শিবির পরিদর্শন করলেন সভাধিপতি, জেলাশাসক-সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সরকারী সহায়ক মূল্যে ধান বিক্রির ভ্রাম্যমাণ শিবির পরিদর্শন করলেন সভাধিপতি, জেলাশাসক-সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। বুধবার বর্ধমান ১ ব্লকের বেলকাশ গ্রাম পঞ্চায়েতের ফাগুপুরে এই ভ্রাম্যমান ধান্য ক্রয় শিবির আয়োজিত হয়। বেলকাশ গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহানারা খাতুন জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কৃষকদের প্রায় বাড়ীর কাছে …
Read More »আবাস যোজনার দুর্নীতি খতিয়ে দেখতে বর্ধমানে এল ২ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধিদল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- প্রধানমন্ত্রী আবাস যোজনার অভিযোগের তদন্তে মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলায় এলেন কেন্দ্রীয় ২ সদস্যের প্রতিনিধিদল। এদিন সকালে বর্ধমানে এসেই দুই প্রতিনিধি সরাসরি চলে যান সার্কিট হাউসে। বিকালে তাঁরা আসেন জেলাশাসকের চেম্বারে। দীর্ঘক্ষণ জেলাশাসকের সঙ্গে এবিষয়ে আলোচনা করেন। প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার সকালে এই প্রতিনিধিরা গলসী এবং …
Read More »আইসিডিএস সুপারভাইজারের চাকরির আশ্বাস দিয়ে ৩.৫ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আইসিডিএসের সুপারভাইজারের চাকরি করে দেওয়ার আশ্বাস দিয়ে মহিলার সাড়ে তিন লক্ষাধিক টাকা হাতানোয় দুই অভিযুক্ত সোমবার আত্মসমর্পণ করলেন বর্ধমান সিজেএম আদালতে। আত্মসমর্পণকারীদের নাম মঙ্গলময় চৌধুধী ও রেশমি চৌধুরী। গলসি থানা এলাকায় তাদের আদি বাড়ি। বর্তমানে তারা ভাতার থানার কামারপাড়া এলাকায় থাকে। আদালত সূত্রে জানা গিয়েছে, ভাতার …
Read More »বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যাকে অপমান করার অভিযোগ গলসীর বিডিওর বিরুদ্ধে
গলসী (পূর্ব বর্ধমান) :- প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন জমা দিতে গিয়ে বিডিও অপমানিত করেছেন গলসী ২ পঞ্চায়েত সমিতির বিরোধী নেত্রী তথা বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য সবিতা পালকে -এই অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। সোমবার গলসী ২-এর বিডিও সঞ্জীব সেনের বিরুদ্ধে এব্যাপারে জেলাশাসক, মহকুমা শাসক সহ গলসী থানায় লিখিত অভিযোগ দায়ের …
Read More »দিদির দূত বিধায়ককে গ্রামে ঢুকতেই দিল না গ্রামবাসীরা, প্রবল বিক্ষোভের মুখে পড়ে গ্রামে না ঢুকেই ফিরে গেলেন গলসীর বিধায়ক
গলসী (পূর্ব বর্ধমান) :- দিদির সুরক্ষা কবচ কর্মসূচীতে গিয়ে গ্রামবাসীদের প্রবল বিক্ষোভের মুখে পড়লেন দিদির দূত তথা গলসীর বিধায়ক নেপাল ঘড়ুই। বিক্ষোভের মুখে পরে গ্রাম থেকে ফিরে যেতে হল বিধায়ককে। গলসীর কুরকুবা গ্রাম পঞ্চায়েতের জয়কৃষ্ণপুরের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, ভোটের পর এলাকায় আর দেখা যায়নি বিধায়ককে। …
Read More »বর্ধমানে ২১ দিনে ৪ বার বাস দুর্ঘটনা, দুর্ঘটনার অন্যতম কারণ রাস্তার অতিরিক্ত স্পিড ব্রেকার বলে জানালেন পরিবহণ ব্যবসায়ীরা বর্ধমান-কাটোয়া ৫২ কিমি রাস্তায় রয়েছে ১৬০ টি হাম্প। বর্ধমান-আরামবাগ ৪২ কিমি রাস্তায় প্রায় ৫০ টিরও বেশি হাম্প রয়েছে।
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ফের দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। শুক্রবার সকালে ভাতারের ভূমশোর এলাকায় এই দুর্ঘটনার জেরে আহত হয়েছেন কমবেশী প্রায় ১০ জন। জানা গেছে, এদিন সকালে বর্ধমান থেকে কাটোয়া যাবার পথে বাসটি ভাতারের ভুমশোরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় নয়ানজুলিতে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুতগতিতে যাওয়ার সময় সামনের চাকা ফেটে গেলে দুর্ঘটনার …
Read More »
E Purba Bardhaman Purba Bardhaman District News