Breaking News

ব্লক

অনুকূল ঠাকুরের পুজোর অনুষ্ঠানে হার ছিনতাই, গ্রেপ্তার ৪ মহিলা

Four women were arrested in connection with the theft of necklace at the Puja ceremony of Anukul Thakur.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- অনুকূল ঠাকুরের পুজোর অনুষ্ঠানে হার ছিনতাইয়ের ঘটনায় চার মহিলাকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতদের নাম শীলাদেবী, আশাদেবী, চম্পা পাশোয়ান ও গুড়িয়া দাস। উত্তর ২৪ পরগনার নৈহাটির মারোয়াড়িপাড়ায় চম্পার বাড়ি। বাকিদের বাড়ি হুগলির চুঁচুড়া থানার লিচুবাগান এলাকায়। পুলিস জানিয়েছে, রবিবার দুপুরে কানাইনাটশাল এলাকায় অনুকূল ঠাকুরের পুজোর …

Read More »

আইসিডিএস সুপারভাইজারের চাকরির আশ্বাস দিয়ে ৩.৫ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ

Two accused surrendered in the Burdwan CJM court after taking three and a half lakh rupees from the woman by assuring that she would get a job as a supervisor of ICDS.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আইসিডিএসের সুপারভাইজারের চাকরি করে দেওয়ার আশ্বাস দিয়ে মহিলার সাড়ে তিন লক্ষাধিক টাকা হাতানোয় দুই অভিযুক্ত সোমবার আত্মসমর্পণ করলেন বর্ধমান সিজেএম আদালতে। আত্মসমর্পণকারীদের নাম মঙ্গলময় চৌধুধী ও রেশমি চৌধুরী। গলসি থানা এলাকায় তাদের আদি বাড়ি। বর্তমানে তারা ভাতার থানার কামারপাড়া এলাকায় থাকে। আদালত সূত্রে জানা গিয়েছে, ভাতার …

Read More »

বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যাকে অপমান করার অভিযোগ গলসীর বিডিওর বিরুদ্ধে

Galsi's BDO has been accused of insulting BJP's Panchayat Samiti member

গলসী (পূর্ব বর্ধমান) :- প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন জমা দিতে গিয়ে বিডিও অপমানিত করেছেন গলসী ২ পঞ্চায়েত সমিতির বিরোধী নেত্রী তথা বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য সবিতা পালকে -এই অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। সোমবার গলসী ২-এর বিডিও সঞ্জীব সেনের বিরুদ্ধে এব্যাপারে জেলাশাসক, মহকুমা শাসক সহ গলসী থানায় লিখিত অভিযোগ দায়ের …

Read More »

আদিবাসীদের বাঁদনা পরবের শিকারকে ঘিরে ব্যাপক উত্তেজনা, বনকর্মীদের ঘিরে রাখলেন আদিবাসীরা

Tension over hunting of wild animals during 'Badna Parab' festival of tribals, The tribals detained the forest staff along with vehicles & seized dead animals. At Burdwan.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সোমবার আদিবাসী সমাজের বাঁদনা পরবের শেষ দিনে শিকার উৎসবকে ঘিরে উত্তেজনা ছড়ালো বর্ধমানের কাঞ্চননগর সংলগ্ন ডিভিসি রেনিকোট এলাকায়। আদিবাসীরা জানিয়েছেন, তাঁদের পুরনো প্রথা মেনেই এদিন খুব সকালে বাড়ির পুরুষরা শিকারে বের হন। গত ৫দিন ধরে চলা বাঁদনা পরবের সোমবার ছিল শেষ দিন। এদিন গোদা তালপুকুর এলাকার …

Read More »

সরকারী কর্মীদের উদাসীনতায় রিয়াজের বয়স ১০১ বছর হলেও ভোট দিতে পারেননি একবারও

A youth actual age is 27 years, but due to the negligence of government officials, he is 101 years old according to the voter card.

খণ্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- মাত্র ১৫ দিন আগেই ২০২৩ সালের ১ জানুয়ারী সরকারী হিসাবে তাঁর বয়স হয়েছে ১০১ বছর। ভারতের একজন নাগরিক রিয়াজ। কিন্তু প্রতিদিন তাঁকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে সরকারী এই হিসাব আর সরকারী আমলাদের উদাসীনতা। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার শ্যামাডাঙার বাসিন্দা মহম্মদ রিয়াজুদ্দিন মল্লিকের আসল বয়েস মাত্র ২৭ বছর। …

Read More »

নিম্নমানের মালপত্র দিয়ে রাস্তা তৈরী হচ্ছে, এই অভিযোগে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা

The villagers stopped the work alleging that the road was being built with low-quality materials

মেমারী (পূর্ব বর্ধমান) :- নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বর্ধমানের মেমারী আমাদপুর অঞ্চলের বিজরা গ্রামে। ক্ষোভে গ্রামবাসীরা রাস্তার কাজ বন্ধ করে দিলেন। স্থানীয় গ্রামবাসী নাজির খান জানিয়েছেন, নতুন রাস্তা তৈরী হচ্ছে গত ৫দিন ধরে। আর রাস্তা তৈরী হতে না হতেই মুড়ি মুড়কির মতো পিচ উঠে …

Read More »

দিদির দূত বিধায়ককে গ্রামে ঢুকতেই দিল না গ্রামবাসীরা, প্রবল বিক্ষোভের মুখে পড়ে গ্রামে না ঢুকেই ফিরে গেলেন গলসীর বিধায়ক

Villagers did not allow 'Didir Dut' Galsi MLA to enter the village in 'Didir Suraksha Kavach' programme.

গলসী (পূর্ব বর্ধমান) :- দিদির সুরক্ষা কবচ কর্মসূচীতে গিয়ে গ্রামবাসীদের প্রবল বিক্ষোভের মুখে পড়লেন দিদির দূত তথা গলসীর বিধায়ক নেপাল ঘড়ুই। বিক্ষোভের মুখে পরে গ্রাম থেকে ফিরে যেতে হল বিধায়ককে। গলসীর কুরকুবা গ্রাম পঞ্চায়েতের জয়কৃষ্ণপুরের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, ভোটের পর এলাকায় আর দেখা যায়নি বিধায়ককে। …

Read More »

মেলা দেখে ফেরার সময় দুই বোনের শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ১ যুবক

1 youth arrested for molesting two sisters while returning from the fair

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মেলা দেখে ফেরার সময় দুই বোনের শ্লীলতাহানি এবং তাঁদের বাবা-মাকে মারধরের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। বর্ধমান থানা এলাকায় তার বাড়ি। শুক্রবার সকালে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। আইনজীবীরা এদিন কাজে যোগ দেননি। সে …

Read More »

বর্ধমানে ২১ দিনে ৪ বার বাস দুর্ঘটনা, দুর্ঘটনার অন্যতম কারণ রাস্তার অতিরিক্ত স্পিড ব্রেকার বলে জানালেন পরিবহণ ব্যবসায়ীরা বর্ধমান-কাটোয়া ৫২ কিমি রাস্তায় রয়েছে ১৬০ টি হাম্প। বর্ধমান-আরামবাগ ৪২ কিমি রাস্তায় প্রায় ৫০ টিরও বেশি হাম্প রয়েছে।

4 bus accidents in 21 days in Burdwan; One of the reasons for the accident is excessive speed breakers on the road, said the transport traders

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ফের দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। শুক্রবার সকালে ভাতারের ভূমশোর এলাকায় এই দুর্ঘটনার জেরে আহত হয়েছেন কমবেশী প্রায় ১০ জন। জানা গেছে, এদিন সকালে বর্ধমান থেকে কাটোয়া যাবার পথে বাসটি ভাতারের ভুমশোরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় নয়ানজুলিতে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুতগতিতে যাওয়ার সময় সামনের চাকা ফেটে গেলে দুর্ঘটনার …

Read More »

“প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রী নীরব থেকে সায় দিচ্ছেন দুর্নীতিতে” – অগ্নিমিত্রা পল

"The Chief Minister is silent on the Pradhan Mantri Awas Yojana corruption and is supporting the corruption" - BJP leader MLA Agnimitra Paul

মেমারী (পূর্ব বর্ধমান) :- প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি হয়েছে। মুখ্যমন্ত্রী সব জানেন। সব জেনেও তিনি চুপ করে আছেন। ওনার এই নীরবতায় বোঝা যাচ্ছে এই দুর্নীতিতে ওনার সায় রয়েছে। যারা গরীব তারা বাড়ি পাননি। অথচ তৃণমূলের নেতারা তাদের পরিবারের লোকজন বাড়ি পেয়েছে। আর এজন্যই সমস্ত পঞ্চায়েত অফিস, বিডিও অফিস ঘেরাও করে …

Read More »