Breaking News

রায়না ১

২৯ ঘণ্টা ধরে বর্ধমানে জায়গায় জায়গায় আয়কর হানা, চাঞ্চল্য

The Income Tax Department raided several offices related to rice trade in several places in Purba Bardhaman district

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার সকাল ৮ টা থেকে শনিবার দুপুর প্রায় ১ টা পর্যন্ত গোটা পূর্ব বর্ধমান জেলার জায়গায় জায়গায় চলল আয়কর হানা। স্বভাবতই এই ঘটনায় গোটা জেলা জুড়েই শুরু হয়েছে ব্যাপক আলোড়ন। যদিও এব্যাপারে আয়কর দপ্তরের কেউই মুখ খোলেননি। উল্লেখ্য, শুক্রবার সকাল ৮ টা থেকে বর্ধমান শহরের একাধিক …

Read More »

আলু ও বাসমতী চাল সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে ২৪ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় রায়না থেকে গ্রেপ্তার ২ জন

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রায়না থেকে আলু ও বাসমতী চাল সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে ২৪ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্রের পুনের ওয়াকাড থানার পুলিস। ধৃতদের নাম আহমেদ সাবির আলি শেখ ও সরফারাজ সারাফত শেখ। রায়না থানার জোতসাদি গ্রামে সাবিরের বাড়ি। অপরজনের বাড়ি রায়না থানারই বেলসর গ্রামে। শুক্রবার …

Read More »

বীজ সরবরাহকারী সংস্থার ২৬ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার রায়নার ব্যবসায়ী

Police have arrested a businessman in Raina for allegedly embezzling 26 lakh rupees from a seed supplier company

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বীজ সরবরাহকারী সংস্থার ২৬ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রায়না থানার পুলিস। ধৃতের নাম যোগেন্দ্র সামন্ত ওরফে তাপু। রায়না থানার মুগুড়ায় তার বাড়ি। বৃহস্পতিবার দুপুরে রায়না থানার মিল্কিডাঙা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। হাতিয়ে নেওয়া …

Read More »

ভুয়ো নথিপত্র দিয়ে সিভিক ভলান্টিয়ারের নামে অ্যাকাউন্ট খোলার ঘটনায় ব্যাংক কর্মীকে গ্রেপ্তার করল সিআইডি

CID has arrested an employee of a private bank for opening an account in the name of civic volunteer of Khandaghosh police station using fake documents

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ভুয়ো নথিপত্র দিয়ে খণ্ডঘোষ থানার সিভিক ভলান্টিয়ারের নামে অ্যাকাউন্ট খোলার ঘটনায় একটি বেসরকারি ব্যাংকের কর্মীকে গ্রেপ্তার করেছে সিআইডি। ধৃতের নাম শেখ মকবুল রহমান। রায়না থানার বুজরুকদিঘিতে তার বাড়ি। বুধবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে বৃহস্পতিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃতকে ৭ …

Read More »

পলাশন পঞ্চায়েত অফিসে হামলা, প্রধানকে গালিগালাজ; ধৃত ২ পঞ্চায়েত সদস্য-সহ ১৭ জনের জামিন মঞ্জুর

Special court grants bail to 17 people, including 2 panchayat members, arrested in Palashan panchayat office attack case

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রায়না-১ ব্লকে পলাশন পঞ্চায়েত অফিসে হামলা, ভাঙচুর ও প্রধানকে অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগে ধৃত দুই পঞ্চায়েত সদস্য সহ ১৭ জনের জামিন মঞ্জুর করল বিশেষ আদালত। বৃহস্পতিবার বাসুদের ঘোষ, জাকির হোসেন, শেখ আব্দুল রেজ্জাক, জগন্নাথ চট্টোপাধ্যায়, আদিত্য ভট্টাচার্য, সমীর কোঙার, পার্থসারথি লাহা, শেখ নঈম, কাজি আশরাফ ওরফে …

Read More »

ব্যাগ বদল করে সার ব্যবসায়ীর ৪ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার প্রতারক

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ব্যাগ বদল করে সার ব্যবসায়ীর ৪ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় এক প্রতারককে গ্রেপ্তার করেছে মাধবডিহি থানার পুলিস। ধৃতের নাম মির আজফর আলি ওরফে গোলাপ। বাঁকুড়ার ইন্দাস থানার পাহাড়পুরে তার বাড়ি। সোমবার ভোররাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় জড়িত থাকার কথা ধৃত কবুল করেছে …

Read More »

ভুয়ো সরকারী ওয়েবসাইট তৈরী করে বালি পাচারের কারবার, গ্রেপ্তার ৪

4 people arrested for involvement in sand smuggling business by creating fake Government website.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সরকারের নামে ভুয়ো ওয়েবসাইট খুলে বালির ই-চালান তৈরিতে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে খণ্ডঘোষ থানার পুলিস। ধৃতদের নাম লায়েক আজাহার উদ্দিন, মির আবু সিদ্দিক, শেখ সরফুদ্দিন ওরফে মনোজ ও শেখ মণিরুল হোসেন। খণ্ডঘোষ থানার খেজুরহাটিতে আজাহারের বাড়ি। খণ্ডঘোষ থানারই কেশবপুরে সিদ্দিকের বাড়ি। রায়না থানার …

Read More »

পলাশন পঞ্চায়েত অফিসে হামলা, অভিযুক্ত ২ পঞ্চায়েত সদস্য-সহ ১৭ জনের আদালতে আত্মসমর্পণ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রায়না-১ ব্লকে পলাশন পঞ্চায়েত অফিসে হামলা, ভাঙচুর ও প্রধানকে অশ্লীল ভাষায় গালিগালাজে অভিযুক্ত দুই পঞ্চায়েত সদস্য-সহ ১৭ জন বৃহস্পতিবার বর্ধমান আদালতে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারীদের নাম বাসুদের ঘোষ, জাকির হোসেন, শেখ আব্দুল রেজ্জাক, জগন্নাথ চট্টোপাধ্যায়, আদিত্য ভট্টাচার্য, সমীর কোঙার, পার্থসারথি লাহা, শেখ নঈম, কাজি আশরাফ ওরফে মিঠু, …

Read More »

বাদামী শোষক পোকার আক্রমণে দিশাহারা চাষীরা, ভয়াবহ ক্ষতির আশংকা একাধিক জায়গায়

Paddy affected by brown plant hopper attack in several agricultural lands of Purba Bardhaman district.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমান জেলার ৪ টি মহকুমার মধ্যে বর্ধমান সদর উত্তর ও দক্ষিণ মহকুমা এলাকায় চাষীদের দুশ্চিন্তা ক্রমশই বাড়তে শুরু করল বাদামী শোষক পোকার আক্রমণে। স্বাভাবিকভাবেই এই ক্ষতির জেরে এবারে ধানের উত্পাদন ব্যাপকভাবেই মার খাওয়ার আশংকা তৈরী হল। গলসীর বেলগড়িয়া এলাকার চাষী শম্ভূনাথ মণ্ডল জানিয়েছেন, তাঁরা চার …

Read More »

রায়নার দেরিয়াপুরে কলকাতার ত্রিপল ব্যবসায়ী খুনের ঘটনায় আদালতে চার্জশিট পেশ

Police have filed a chargesheet in connection with the murder of a Kolkata-based businessman at Deriapur village in Raina police station.

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রায়না থানার দেরিয়াপুরে কলকাতার ত্রিপল ব্যবসায়ী সব্যসাচী মণ্ডলকে খুনের ঘটনায় শুক্রবার আদালতে চার্জশিট পেশ করল পুলিস। চার্জশিটে সোমনাথ মণ্ডল, মহম্মদ জানিসর আলম ওরফে রিকি, মহম্মদ সাদ্দাম, মহম্মদ জাভেদ আকতার, মহম্মদ মেহতাব আলম, সাহেব আলম, মহম্মদ সোহরাব আলি ও রিয়াজ আলমের নাম রয়েছে। ঘটনার মূল …

Read More »