গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে অভিজ্ঞ রাজনীতিবিদ সুরেন্দ্রজিৎ সিং অহলুওয়ালিয়াকে প্রার্থী করল বিজেপি। রবিবার দলের তরফে তাঁকে প্রার্থী করার কথা ঘোষণা করা হয়। এই মুহূের্ত তিনি রাজ্যের বাইরে রয়েছেন। সোমবার তিনি মনোনয়ন পত্র জমা দেবেন। শহরের শুলিপুকুর থেকে মিছিল করে জেলা শাসকের দপ্তরে তাঁর মনোনয়ন …
Read More »ভারতীয় জনতা যুব মোর্চার জেলা সভাপতির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ
গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ভারতীয় জনতা যুব মোর্চার বর্ধমান সদর জেলার সভাপতি শ্যামল রায়ের বিরুদ্ধে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল। ঘটনার কথা জানিয়ে বর্ধমান মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন শহরের ছোটনীলপুর পিরতলা এলাকার ওই মহিলা। তার ভিত্তিতে মামলা রুজু হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন যুব মোর্চার সভাপতি। তাঁর দাবি, ওই মহিলা বিজেপির দলীয় …
Read More »বর্ধমান-দুর্গাপুর আসনে সিপিআই(এম), তৃণমূল কংগ্রেস এবং বর্ধমান পূর্ব-এ বিজেপির মনোনয়ন দাখিল মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস, বিজেপির বিরুদ্ধে নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ, পাল্টা অভিযোগ ঘিরে সরগরম ভোট রাজনীতি
বিপুন ভট্টাচার্য, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার বর্ধমানে জেলাশাসক এবং অতিরিক্ত জেলাশাসক (সাধারণ)-এর কাছে সিপিআই(এম), তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগ পাল্টা অভিযোগ উঠল তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে। শুক্রবার সকাল থেকেই বর্ধমানের কালেক্টরেট চত্বর তথা বর্ধমানের জেলাশাসকের অফিস চত্বরকে ঘেরাটোপ করে তোলা হয়। একাধিক ড্রপ গেট তৈরী করে মনোনয়নে …
Read More »চড়ছে প্রচারাভিযানের মাত্রা, বন্ধ থাকা কার্যালয় খুলল সিপিআই(এম)
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শনিবার ছুটির দিনকে চুটিয়ে কাজে লাগিয়ে নিলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ সংঘমিতা। এদিন সকালে বর্ধমান শহর এবং শহর লাগোয়া বেশ কয়েকটি অঞ্চলে একদিকে কর্মীসভা, অন্যদিকে সংশ্লিষ্ট এলাকায় ভোটের প্রচার করে তিয়াত্তরের ‘তরুণী’ মমতাজ প্রচারে ঝড় তুলে দিলেন। একের পর এক কর্মীসভায় গিয়ে কর্মী …
Read More »অবশেষে বর্ধমানে এলেন কংগ্রেস প্রার্থী, বিজেপির ঘর এখনও শূন্য
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ঘোষণাই হয়নি বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে বিজেপি প্রার্থীর নাম। আর তাই সাথী হারা পাখির মতই এখন বিজেপি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বিনা প্রার্থীতেই প্রচার চালাচ্ছেন। মন ভেঙে যাওয়া কর্মীদের চাঙ্গা রাখতে চলছে দলীয় কর্মীদের নিয়ে ছোট ছোট সম্মেলনও। বৃহস্পতিবার বর্ধমান টাউন হলে একটি কর্মী সম্মেলনও অনুষ্ঠিত হয়। …
Read More »এসএফআই থেকে বিজেপিতে যোগ, সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ঘর ভাঙার খেলা বাড়ছে। গোটা রাজ্যের বড় মাপের নেতৃত্বের দল বদলের পাশাপাশি জেলাস্তরেও চলছে একই ট্রাডিশন। বুধবারই বর্ধমা্নের আমড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত প্রধান সুব্রত পাল বিজেপিতে যোগ দিয়েছেন সদলবলে। আর বৃহস্পতিবার বর্ধমান টাউন হলে বিজেপির …
Read More »বিজেপির পার্টি অফিসের সামনে বাইকে আগুন
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- লোকসভা নির্বাচনের রাজনৈতিক উত্তাপ বাড়তে না বাড়তেই বর্ধমান জেলা বিজেপি পার্টি অফিসের সামনে থাকা বিজেপি নেতাদের দুটি বাইক পুড়িয়ে দেবার ঘটনায় শুরু হল ব্যাপক চাপান উতোর। বিজেপির পক্ষ থেকে এই ঘটনায় শাসকদলের বিরুদ্ধে অভিযোগের তীর ছোঁড়া হলেও পাল্টা শাসকদলের নেতারা জানিয়েছেন, এই ঘটনায় তৃণমূল নয়, দায়ী বিজেপিরই গোষ্ঠী কোন্দল। মঙ্গলবার …
Read More »বিজেপিতে যোগ দিতেই আইনুল হকের বিরুদ্ধে পোষ্টারে ছাইল বর্ধমান
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শনিবারই তিনি কলকাতায় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছিলেন। আর তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই একদা সিপিআই(এম)-এর বেতাজ বাদশা আইনুল হকের বিরুদ্ধেই শহর জুড়ে ছেয়ে গেল পোষ্টারে। আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। গোটা ঘটনাটিকে শাসকদলের চক্রান্ত বলে মন্তব্য করেছেন বিজেপির জেলা যুবমোর্চার সভাপতি শ্যামল রায়। পাল্টা …
Read More »ভোটের প্রচারে একই দেওয়ালে তৃণমূল বিজেপি মিলেমিশে একাকার
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- একই দেওয়ালে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির ভোট প্রচার। রাজনৈতিক এই সহবস্থানের ছবি ধরা পড়েছে পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের নিত্যানন্দপুর গ্রামে। গ্রামবাসী টুলু গোস্বামী, উদয় সামন্ত, অশোক দে সকলেই জানিয়েছেন, রাজনীতি যার যার নিজের ব্যাপার হলেও এই গ্রামে তা নিয়ে কোনো অশান্তি নেই। বরং সকলেই রাজনৈতিক এই সহবস্থানের ঘটনায় …
Read More »তৃণমূল সিপিএম জোর কদমে মাঠে নামলেও উল্টো ছবি কংগ্রেস বিজেপি শিবিরে, হতাশ কর্মীরা
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গোটা রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় ভোটের রাজনৈতিক লড়াইয়ের আঁচ বাড়লেও এখনও সেভাবে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের লড়াইয়ে উত্তাপ বাড়েনি। ইতিমধ্যেই এই কেন্দ্রে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের হয়ে ফের লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছেন মমতাজ সংঘমিতা। সিপিএমের হয়ে লড়াইয়ে রয়েছেন আভাষ রায়চৌধুরী। কিন্তু ময়দানে দেখা মিলছে না বিজেপি বা কংগ্রেসকে। …
Read More »
E Purba Bardhaman Purba Bardhaman District News