বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে পিটিয়ে মারার মামলায় সাক্ষ্যের নথিতে সই না করায় আরপিএফের হেড কনস্টেবল উত্তম কুমার সিংয়ের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরওয়ানা জারি করলেন বর্ধমানের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক শেখ মহম্মদ রেজা। বর্তমানে শেওড়াফুলি আরপিএফ পোস্টে কর্মরত রয়েছেন উত্তমবাবু। শেওড়াফুলি জিআরপির আইসিকে গ্রেপ্তারি …
Read More »আবেদনে এসপির সই না থাকায় মাদক সংক্রান্ত মামলায় ধৃতদের পুলিশি হেপাজত খারিজ করলেন বিচারক
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আবেদনে এসপির রবার স্ট্যাম্প দেওয়া থাকলেও তার সই না থাকায় ধৃতদের পুলিশি হেপাজত খারিজ করলেন মাদক সংক্রান্ত বিশেষ আদালতের বিচারক। এর ফলে দুটি মামলায় তিনজনকে হেপাজতে নিতে পারল না পুলিশ। এতে তদন্ত ক্ষতিগ্রস্ত হল বলে সরকারি আইনজীবীর মত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার ৪ কুইন্টাল …
Read More »জেলা আদালত চত্বরে আইনজীবীদের নির্মীয়মান বসার ঘর ভাঙার নির্দেশ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান জেলা আদালত চত্বরে আইনজীবীদের নির্মীয়মান বসার ঘর ভেঙে দেওয়ার জন্য নির্দেশ দিল রাজ্য সরকার। সরকারের বিচার বিভাগের সচিব এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা জজকে নির্দেশ দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে বার অ্যাসোসিয়েশনকে পদক্ষেপ নিতে চিঠি দিয়েছেন জেলা জজ কেশাং ডোমা ভূটিয়া। চিঠি পাওয়ার পর বার …
Read More »কেস ডায়েরির নথি লোপাটের অভিযোগ উঠল ভাতার থানার তদন্তকারী অফিসারের বিরুদ্ধে। অভিযোগের আঙুল পিপি অফিসের দিকেও
বর্ধমান, ১৮ মার্চঃ- কেস ডায়েরির নথি লোপাটের অভিযোগ উঠল ভাতার থানার তদন্তকারী অফিসারের বিরুদ্ধে। অন্য কেউ নন, নথি লোপাটের অভিযোগ এনেছেন কেসের সরকারি আইনজীবী। বিষয়টিকে অত্যন্ত গুরুতর মন্তব্য করে তদন্তকারী অফিসারকে এবিষয়ে সরকারি আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা ও দায়রা বিচারক আশুতোষ কড়। আগামী ২১ …
Read More »চার্জশিট পেশ হওয়ার ১৫ মাস পর সাবের আলি খুনের মামলার ফের তদন্তের নির্দেশ দিল আদালত
বর্ধমান, ৯ মার্চঃ- চার্জশিট পেশ হওয়ার ১৫ মাস পর রায়নার বাঁধগাছার তৃণমূল কংগ্রেস কর্মী সাবের আলি মন্ডল (৫০) -কে পিটিয়ে মারার ঘটনায় ফের তদন্তের নির্দেশ দিল বর্ধমানের সিজেএম আদালত। সিপিএমের রায়নার নেতা শেখ কওসর আলি, উত্তম ঘোষ, মুন্সি রবিয়েল হোসেন, বর্ধমানের নেতা অরূপ চট্টোপাধ্যায়, তমাল চট্টোপাধ্যায়, এস এফ আই -এর …
Read More »বিচারের মাঝ পথে সরকারি আইনজীবী বদলের দাবি জানালেন গুইর গ্রামে সিপিএমের হামলায় মৃত শেখ ইউসুফের স্ত্রী
বর্ধমান, ১৪ ফেব্রুয়ারিঃ- বিচারের মাঝ পথেই সরকারি আইনজীবী বদলের দাবি জানালেন খন্ডঘোষ থানার গুইর গ্রামে সিপিএমের হামলায় মৃত শেখ ইউসুফের স্ত্রী। তাঁর অভিযোগ, সরকারি আইনজীবী ঠিকমতো কাজ করছেননা। সরকারি আইনজীবী খুনে অভিযুক্তদের বিরুদ্ধে লঘু ধারায় (৩০৪ পার্ট টু) চার্জ গঠন করেছেন। এর ফলে অভিযুক্তরা সুবিধা পাবে। লঘু ধারায় চার্জ গঠনের …
Read More »এইচ আই ভি পজিটিভ ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ
বর্ধমান, ২৪ জানুয়ারিঃ-এক এইচ আই ভি পজিটিভকে পিটিয়ে মারার অভিযোগ উঠল তাঁরই পরিবারের লোকজনের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, স্বামীর মৃত্যুর পর তাঁর স্ত্রীকে শ্বশুর বাড়ি থেকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে মৃতের স্ত্রী বেশ কয়েকবার বর্ধমান থানায় অভিযোগ জানাতে যান। কিন্তু, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দূরে থাক, অভিযোগ …
Read More »কাটোয়ায় কংগ্রেসের শিক্ষক নেতা তুহিন সামন্তর পুলিশের গুলিতে মৃত্যুর মামলার শুনানি হবে সেখানকার আদালতেই, জানালেন জেলা বিচারক।
বর্ধমান, ২২ জানুয়ারিঃ- কাটোয়ায় পুলিশের গুলিতে কংগ্রেসের শিক্ষক নেতা তুহিন সামন্তর মৃত্যুর মামলার শুনানি সেখানকার আদালতেই হবে। মামলাটি কাটোয়ার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে চলছে। সেখান থেকে মামলাটি জেলার অন্য আদালতে স্থানান্তরের আরজি জানান অন্যতম অভিযুক্ত পুলিশ অফিসার দেবজ্যোতি সাহা। ঘটনার সময় তিনি কাটোয়া থানার ওসি ছিলেন। বর্ধমানের জেলা ও …
Read More »বর্ধমান সদর কোর্টে বসা মেগা লোক আদালতে জরিমানা বাবদ আদায় হল ৪৪ হাজার টাকা।
বর্ধমান, ২০ জানুয়ারিঃ- বর্ধমান আদালতে দীর্ঘদিন ধরে জমে থাকা মোটর ভেহিকেলস আইন লঙ্ঘন সংক্রান্ত মামলাগুলির নিষ্পত্তির জন্য রবিবার মেগা লোক আদালতের আয়োজন করা হয়। এদিন চারটি আদালতে ৩১০ টি মামলার শুনানি হওয়ার কথা ছিল। নোটিশ পাঠানো সত্ত্বেও ১৮০ টি মামলার শুনানি হয়। জেলা পুলিশের অধীন বর্ধমান, রায়না, আউশগ্রাম, খন্ডঘোষ, মাধবডিহি, …
Read More »গাঁজা সহ গ্রেপ্তার বর্ধমানে
বর্ধমান, ১৬ জানুয়ারিঃ-গাঁজা সহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ। ধৃতদের নাম চন্দন শেখ, মোচা শেখ, উত্তম দাস, লাল্টু শীল এবং অজয় সিং। জেলার মন্তেশ্বর, পূর্বস্থলী, ভাতার এবং বর্ধমান থানা এলাকায় ধৃতদের বাড়ি। মঙ্গলবার রাতে লাল্টুর বর্ধমান থানার বিজয়রাম ঘোষ পাড়ার বাড়িতে গাঁজা ভাগ বাটোয়ারা করার সময় পুলিশ তাদের …
Read More »
E Purba Bardhaman Purba Bardhaman District News