বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ২১ জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসকে সামনে রেখে এই প্রথম বর্ধমান উত্তরের বিধায়কের উদ্যোগে ‘আমড়া ল্যাংচা ব্যবসায়ীবৃন্দ’-র সহযোগিতায় এবং শক্তিগড় থানা ও বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় রবিবার থেকে শক্তিগড়ে শুরু হল ‘ল্যাংচা মেলা’। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সায়ক দাস, অতিরিক্ত পুলিশ …
Read More »শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ বর্ধমান থানায়
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রাহুল গান্ধী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করায় রাজ্যের অন্যান্য থানার সঙ্গে বর্ধমান সদর থানাতেও বিজেপির বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করল জেলা কংগ্রেস। এদিন জেলা কংগ্রেস নেতা গৌরব সমাদ্দারের নেতৃত্বে জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী কুমকুম ঘোষ, সঞ্জয় খান প্রমুখরা বর্ধমান থানায় …
Read More »প্রশাসন চাইছে বন্ধ হোক ওভারলোর্ডিং, তৃণমূল কংগ্রেসের নেতার দাবী অতিরিক্ত পণ্য বোঝাই করতে দিতে হবে
গলসী (পূর্ব বর্ধমান) :- একদিকে যখন খোদ সরকারী নির্দেশ মেনে পূর্ব বর্ধমান জেলায় সমস্ত রকম ওভারলোর্ডিং বা অতিরিক্ত মাল বোঝাই নিয়ে জেলা ভূমি দপ্তর এবং পরিবহণ দপ্তর একের পর এক গাড়ি আটক, জরিমানা করে রাজস্ব বৃদ্ধি করছে, সেই সময় খোদ পূর্ব বর্ধমান জেলা আই.এন.টি.টি.ইউ.সি.-র জেলা সভাপতি দাবী করলেন অতিরিক্ত পণ্য …
Read More »প্রাথমিক স্কুল ভেঙে ফেলার ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে কংগ্রেসের বিক্ষোভ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান শহরের ১৫ নং ওয়ার্ডের ২নং শাঁখারীপুকুর এলাকায় প্রাথমিক স্কুলকে ভেঙে মাটিতে মিশিয়ে দেবার ঘটনায় বুধবার জোড়ালো আন্দোলন করল জেলা কংগ্রেস। এদিন জেলা কংগ্রেসের সহ সভাপতি বুলবুল আহমেদের নেতৃত্বে জেলা যুব কংগ্রেস সভাপতি গৌরব সমাদ্দার, সংখ্যালঘু সেলের জেলা কার্য্যকরী সভাপতি নাজির হোসেন সহ জেলা কংগ্রেস নেতা-কর্মীরা …
Read More »বর্ধমান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হ’ল বর্ধমান বিগ বস, ফাইনালে বিজেপি সাংসদকে নিয়ে উত্তেজনা
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান ক্রিকেট প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হল বর্ধমান বিগ বস। রবিবার বর্ধমানের বাম মাঠে ফাইনাল খেলায় বর্ধমান বিগ বস ৫ উইকেটে বর্ধমান গ্ল্যাডিয়েটরসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বর্ধমান প্রিমিয়ার লিগের সভাপতি সুধীররঞ্জন সাউ এবং সাধারণ সম্পাদক সুমিত মিত্র জানিয়েছেন, টসে জিতে বর্ধমান গ্লাডিয়েটরস ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত …
Read More »ক্ষোভে পদত্যাগ করার ঘোষণা করলেন বর্ধমান পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অরূপ দাস
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- দলনেত্রী বলেছিলেন পুরনোদের যোগ্য সম্মান দেবেন, কিন্তু তিনি সেই সম্মান পেলেন না দলের থেকে। তাই তিনি দলের শহর সভাপতি থেকে পদত্যাগ করার পাশাপাশি আগামী কয়েকদিনের মধ্যেই ওয়ার্ডের মানুষের সঙ্গে আলোচনা করে কাউন্সিলার পদ থেকেও পদত্যাগ করবেন। মঙ্গলবার বর্ধমানের সংস্কৃতি মেট্রোয় জেলার কালনা, কাটোয়া, দাঁইহাট, মেমারী ও …
Read More »পূর্ব বর্ধমান জেলার ৬ পুরসভার চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যানের নাম ঘোষণা
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমান জেলার গুসকরা বাদে বাকি ৫টি পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নাম ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার ৫ টি পুরসভার নব-নির্বাচিত কাউন্সিলারদের নিয়ে বর্ধমানের সংস্কৃতি মেট্রোতে বৈঠক করেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বৈঠকে ৫ …
Read More »পূর্ব বর্ধমান জেলার ৬ টি পুরসভা নির্বাচনে মঙ্গলবার পর্যন্ত তৃণমূল কংগ্রেসের মোট মনোনয়ন জমা পড়ল ১৪৫ টি, বামফ্রন্টের ১৭৫ টি
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মঙ্গলবার বর্ধমান পৌরসভার নির্বাচনে রীতিমত মিছিল করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা এলেন জেলা প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দিতে। কোনোরকম অপ্রীতিকর অবস্থা যাতে সৃষ্টি না হয় সেজন্য পুলিশী তত্পরতাও ছিল চোখে পড়ার মত। নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী প্রার্থীর সঙ্গে একজন করে ঢোকার কথা মনোনয়ন কেন্দ্রে। প্রশাসনিক ভবনের চারিদিকে ছিল …
Read More »পূর্ব বর্ধমান জেলার ৬ টি পুরসভা নির্বাচনে সোমবার পর্যন্ত বামফ্রণ্টের মোট মনোনয়ন জমা পড়ল ১২২ টি, তৃণমূল কংগ্রসের ১৪ টি
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সোমবার বর্ধমান পুরসভার ৩৪টি আসনে মনোনয়নপত্র দাখিল করলেন বামফ্রণ্টের প্রার্থীরা। এদিন বর্ধমানের পার্কাস রোডের সিপিআইএম জেলা অফিস থেকে বামফ্রণ্টের প্রার্থীদের মিছিল করে নিয়ে আসেন সিপিএমের জেলা কমিটির সদস্য অপূর্ব চট্টোপাধ্যায়, তাপস সরকার প্রমুখরা। নিরাপত্তাজনিত কারণে এদিন বাম-প্রার্থীদের প্রশাসনিক ভবনে নিয়ে আসা হয় পিছন দিক দিয়ে বাদামতলার …
Read More »“বর্ধমান বলছে বামেরাই বিকল্প” -এই শ্লোগানকে সামনে রেখে বর্ধমান পুরসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করল বামফ্রন্ট
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- একেবারে পৌর নাগরিকদের মনের কথা নিয়ে আসন্ন বর্ধমান পুরসভার ভোটের ইস্তাহার প্রকাশ করল বামফ্রণ্ট। রবিবার জেলা সি.পি.আই.(এম) কার্যালয়ে বামফ্রণ্টের এই ইস্তাহার প্রকাশে উপস্থিত ছিলেন সিপিএমের জেলা কমিটির সদস্য অপূর্ব চট্টোপাধ্যায়, তাপস সরকার, ফরওয়ার্ড ব্লকের বাসুদেব ওঝা, আর.এস.পি.-র মহম্মদ জওহর আলি প্রমুখরা। এদিন অপূর্ব চট্টোপাধ্যায় জানিয়েছেন, শুধু …
Read More »
E Purba Bardhaman Purba Bardhaman District News