Breaking News

স্টোভ থেকে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ৩ মহিলার

বর্ধমান, ২৯ জানুয়ারিঃ- পৃথক ঘটনায় আগুনে দগ্ধ হয়ে মারা গেলেন ৩ জন মহিলা। পুলিশ সূত্রে জানা গেছে, ভাতার থানার নবাবনগরের বাসিন্দা ছায়া বিশ্বাস (৩০) গত ২৩ জানুয়ারি রান্না করার সময় স্টোভ ফেটে অগ্নিদগ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সন্ধ্যেয় তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, গলসি থানার সারুল গ্রামের বাসিন্দা কৃষ্ণা ঘটক (৩৫) গত ২০ জানুয়ারি একইভাবে স্টোভ ফেটে অগ্নিদগ্ধ হয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পর সোমবার দুপুরে তিনি মারা যান। এরই পাশাপাশি মুর্শিদাবাদের গফরপুর বরজ এলাকার বাসিন্দা ডলি বিবি (২৫) স্টোভে দুধ গরম করতে গিয়ে অগ্নিদগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার রাত্রে তাঁর মৃত্যু হয়।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *