বর্ধমান, ৩০ জানুয়ারিঃ- মঙ্গলবার রাত্রে গুসকরার ভেদিয়া থেকে ভাতারের বনপাস কামার পাড়ায় যাওয়ার সময় কনেযাত্রী বোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মৃত্যু হল এক যাত্রীর। মৃতের নাম রাজেশ বাগদী (২৭)। বাড়ি গলসী থানার সারুল গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত্রে প্রায় ৭৫ জনের কনেযাত্রী বোঝাই বাসটি আচমকাই বর্ধমান-গুসকরা রোডে মন্দারবাটির শিলেগ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। রাত্রেই স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পথেই মৃত্যু হয় রাজেশ বাগদীর। এদিন সকাল পর্যন্ত ১৫ জনকে ভর্তি রাখা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
Tags Accident Barddhaman Bardhaman Bhatar Bôrdhoman Burdwan Bus Accident Guskara
Check Also
দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা
গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …
E Purba Bardhaman Purba Bardhaman District News