Breaking News

নাবালিকা ধর্ষনের অভিযোগে গ্রেপ্তার যুবক।

Burdwan Thana elakay Nabalika Dharson (Rape) Case-a arrest.বর্ধমান, ১৬ জানুয়ারিঃ- প্রতিবেশি নাবালিকাকে ধর্ষনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ। মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার গভীর রাতে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মিলন মুদি। বর্ধমান থানারই চৈত্রপুর গ্রামে তার বাড়ি। সেখান থেকেই বুধবার ভোরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এদিনই ধৃতকে বর্ধমানের সিজেএম আদালতে পেশ করা হয়। জামিনের আবেদন খারিজ করে দিয়ে সিজেএম সেলিম আহমেদ আনসারি ধৃতকে জেল হেপাজতে পাঠিয়ে ৩০ জানুয়ারি ফের আদালতে পেশের নির্দেশ দেন। সেদিন আদালতে কেস ডায়েরি পেশেরও নির্দেশ দিয়েছেন সিজেএম। পাশাপাশি ধৃতকে মেডিকেল পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

পুলিশ জানিয়েছেন, গত সোমবার সন্ধ্যায় প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় বছর পনেরোর মেয়েটি। বাড়ি থেকে কিছুটা দূরে মাঠে গেলে মিলন ও তার এক সঙ্গী নাবালিকাকে জোর করে পার্শ্ববর্তী শ্মশানে তুলে নিয়ে যায়। পরে তাকে ধর্ষন করে সংজ্ঞাহীন অবস্থায় মাঠে ফেলে পালায়। খুঁজতে বেড়িয়ে মাঠ থেকে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন ও প্রতিবেশিরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ নিয়ে এলাকায় সালিশি সভা বসে। যুবকটির পরিবারকে টাকা দিতে বলা হয়। কিন্তু, সেই প্রস্তাবে ছেলেটি রাজি হয়নি। ধৃতের পরিবারের দাবি, মিলনের সঙ্গে মেয়েটির ভালোবাসার সম্পর্ক রয়েছে। ঘটনার দিন সেই অভিযুক্তকে ফোন করে মাঠে ডেকে পাঠায়। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে ধৃতের আইনজীবীর দাবি।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *