Breaking News

বর্ধমান শহরের আঁজীর বাগান এলাকা থেকে আর জি কর হাসপাতাল কর্মীর মৃতদেহ উদ্ধার হল

বর্ধমান, ২৬ জানুয়ারিঃ- বর্ধR.G.KAR HOSPITAL-ER KARMACHARI-ER DEHO UDDHER BARDHAMAN AGERBAGAN ELAKAI 1 copyমান শহরের আঁজীর বাগান  এলাকার নালা থেকে এক হাসপাতাল কর্মচারীর মৃতদেহ উদ্ধার হল। মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে আঁজীর বাগান  এলাকায় জাতীয় সড়কের পাশের একটি নালায় এক ব্যক্তির মৃতদেহ পরে থাকতে দেখেন স্থানীয়  বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারাই পুলিশকে খবর দেন। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃতদেহের কাছ থেকে একটি ফটোযুক্ত পরিচয় পত্র পাওয়া গেছে। সেটি আর জি কর মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের জি ডি এ কর্মী উকিল মান্ডি –র নামে ইস্যু করা। পরিচয় পত্রে থাকা ফটো দেখে প্রাথমিক অনুমান এটি উকিল মান্ডির মৃতদেহ। তবে এখনও মৃতব্যক্তির বাড়ির ঠিকানা এবং কীভাবে মৃত্যু হল তা জানা যায়নি। পুলিশ পরিচয় পত্রের সূত্র ধরে মৃতের সঠিক পরিচয় এবং বাড়ির ঠিকানা সম্বন্ধে খোজ চালাচ্ছেন।

 

 

MRITADEHO-ER PASAY UDDHER PORICHOI PATRA copy R.G.KAR HOSPITAL-ER KARMACHARI-ER DEHO UDDHER BARDHAMAN AGERBAGAN ELAKAI 3 copy R.G.KAR HOSPITAL-ER KARMACHARI-ER DEHO UDDHER BARDHAMAN AGERBAGAN ELAKAI 2 copy

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *