Breaking News

সন্ধ্যে বেলায় বর্ধমান শহরে আলমারি ভেঙ্গে চুরির ঘটনায় চাঞ্চল্য

Burdwan Town-er Bidhan Pally elakay gate & Almari-er tala bhengeবর্ধমান, ৮ ফেব্রুয়ারিঃ- সন্ধ্যে বেলায় বর্ধমান শহরে আলমারি ভেঙ্গে সোনা-টাকা চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসি। দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শহরের বিধানপল্লী এলাকার বাসিন্দা জয়ন্ত দত্ত এবং তাঁর স্ত্রী মিতা দত্ত বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়েকে নাচের স্কুলে নিয়ে যান। সেখান থেকে বেশ কয়েকটি কাজ সেরে রাত পৌনে আটটায় বাড়ি ফিরে দেখেন দরজা ভাঙা। ঘরের ভিতরে ঢুকে দেখেন আলমারি খোলা অবস্থায় পরে আছে। বিছানা সহ ঘরের জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় পরে আছে। জয়ন্ত বাবু জানিয়েছেন, প্রায় ৭-৮ ভোরি সোনা এবং ২৫ হাজার টাকা দুষ্কৃতীরা নিয়ে গেছে। এমনকি ব্যাঙ্কের কাগজপত্র সহ বেশ কিছু নথিপত্রও নিয়ে গেছে দুষ্কৃতীরা।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *