বর্ধমান, ২৭ জানুয়ারিঃ-বর্ধমান শহরের আঁজীর বাগান এলাকায় নালা থেকে উদ্ধার হওয়া মৃতদেহ সনাক্ত হ’ল। নৈহাটি-র বাসিন্দা অভয় মান্ডি এটি তার বাবা উকিল মান্ডির -ই মৃতদেহ বলে সনাক্ত করেন। তিনি বলেন, তাঁর বাবা আর জি কর মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের জি ডি এ কর্মী ছিলেন। বছর ৫০ -এর উকিল বাবু গত ২২ জানুয়ারি অফিসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। তারপর থেকে আর খোঁজ মেলেনি। কালকের প্রচার মাধ্যমে মৃতদেহ উদ্ধারের খবরটি পেয়ে এখানে এসে দেখলাম এটা আমার বাবার মৃতদেহ। তবে কী কারনে এবং কীভাবে মৃত্যু হল তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।
Tags Azirbagan Barddhaman Bardhaman Bôrdhoman Burdwan Burdwan Town Dead Body Hospital Kolkata Medical College & Hospital Naihati police R G Kar Medical College & Hospital
Check Also
দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা
গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …
E Purba Bardhaman Purba Bardhaman District News
