Breaking News

আগ্নেয়াস্ত্র-ব্যাটারি সহ মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি চক্রের এক পান্ডা ধৃত

Firearms & Ammunition, 12 pcs Bomb, 23 pcs MobileTowerকালনা, ০৭ ফেব্রুয়ারিঃ- মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি চক্রের ঘটনায় যুক্ত একটি বড়সড় দলের সন্ধ্যান পেল কালনা থানার পুলিশ। গত রাতে কালনা থানার পুলিশ চুরির মাল এবং আগ্নেয়াস্ত্র সহ এই চক্রের সঙ্গে যুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম সেক কাদের আলি (২২)। হুগলীর ব্যান্ডেলে ধৃতের বাড়ী। গ্যাঙের বাকিদের হদিশ পেতে তদন্তকারী অফিসার ধৃতকে পুলিশ হেপাজতে নিয়েছে।Firearms & Ammunition, 12 pcs Bomb, 23 pcs MobileTower

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার মধ্যরাতে কালনা থানার ওসি এই ব্যাটারি চুরি চক্রের সন্ধ্যান পান।  ওসি –র নেতৃত্বে কালনার হরিশংকরপুরে পুলিশ দুটি গাড়িকে ধাওয়া করে ধরে ফেলে। গাড়িতে থাকা বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও, লোডেড আগ্নেয়াস্ত্র সহ কাদের আলী ধরা পরে যায়। গাড়ী থেকে উদ্ধার হয় ১২ টি তাজা বোমা এবং ২৩ টি মোবাইল টাওয়ারের ব্যাটারী। আজ কালনা এসিজেএম আদালতে ধৃতকে তোলা হয়। তদন্তকারী অফিসার গ্যাঙের বাকিদের সন্ধান পেতে এবং তদন্তের স্বার্থে  এসিজেএম এর কাছে ধৃতকে ১২ দিন পুলিশ হেপাজতে নেওয়ার আবেদন জানান। কালনার এসিজেএম ধৃতকে ৭ দিন পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

    পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মীর্জা বলেন, মোবাইল টাওয়ারের ব্যাটারী চুরি যাওয়া সংক্রান্ত বেশ কয়েকটি অভিযোগ ছিল। অপরাধীদের সন্ধ্যান চালাচ্ছিল পুলিশ। একটি গ্যাঙের এক জনকে ধরা সম্ভব হয়েছে। এই গ্যাঙটি বর্ধমান, হুগলী, নদীয়া, বীরভূম, কালনা থানা এলাকার বেশ কয়েকটি মোবাইল টাওয়ারের ব্যাটারী চুরির ঘটনায় যুক্ত। দুটি টাটা সুমো ভিক্টা গাড়ি, আগ্নেয়াস্ত্র, বোমা এবং ২৩ টি ব্যাটারী উদ্ধার হয়েছে। তদন্তের জন্য ধৃতকে পুলিশ হেপাজতে নেওয়া হয়েছে।

Firearms & Ammunition, 12 pcs Bomb, 23 pcs MobileTower Firearms & Ammunition, 12 pcs Bomb, 23 pcs MobileTower

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *