বর্ধমান, ০৬ জানুয়ারীঃ- কলেজ চত্তর থেকে বোমা উদ্ধার হওয়ায় বর্ধমান শহরে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়।
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাতে বর্ধমান –এর বিবেকানন্দ মহাবিদ্যালয় যে এলাকায় অবস্থিত সেখানকার মানুষ হঠাৎই একটি বিস্ফোরণের আওয়াজ শুনতে পান। পরের দিন রবিবার এলাকাবাসি দেখেন কলেজ চত্তরে একটি ফাটা বোমার অংশ এবং একটি তাজা বোমা পরে আছে। এলাকাবাসিরা বর্ধমান থানায় খবর দেন। এরপরই ঘটনাস্থলে পুলিশ এসে পৌছায় এবং তাজা বোমাটি পুলিশ উদ্ধার করে নিষ্ক্রিয় করে।
প্রসঙ্গত উল্লেখযোগ্য, ৮ জানুয়ারি এই কলেজের ছাত্র সংসদ নির্বাচন। এস এফ আই ভোটে অংশ নিচ্ছে না। তারা কোনো প্রতিনিধি দাঁড় করায় নি। তৃণমূল ছাত্র পরিষদেরই দুই গোষ্ঠী লড়াই করছে।
E Purba Bardhaman Purba Bardhaman District News


