Breaking News

কলেজ ছাত্রীর অশ্লীল ছবি মোবাইল এবং কম্পিউটারের মাধ্যমে প্রচারের অভিযোগে গ্রেপ্তার কলেজ ছাত্র

College Chatri-r aslil chobi tule ta mobile-a & compu

ভাতার ও বর্ধমান, ০৬ এপ্রিলঃ- কলেজ ছাত্রীর অশ্লীল ছবি তুলে তা মোবাইল এবং কম্পিউটারের মাধ্যমে প্রচারের অভিযোগে এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করেছে ভাতার থানার পুলিশ। ধৃতের নাম জগন্নাথ ঘোষ ওরফে অক্ষয়। ভাতার থানার কাঁচ গোড়িয়া গ্রামে তার বাড়ি। সে কাটোয়ার চন্দ্রপুর কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। শনিবার সকালে বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ধৃতের মোবাইলটি এবং মেমোরি কার্ড পুলিশ বাজেয়াপ্ত করেছে। এদিনই ধৃতকে বর্ধমানের সিজেএম আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে ধৃতকে ৭ দিন পুলিশি হেপাজতে নেওয়ার আবেদন জানান তদন্তকারী অফিসার। সিজেএম সেলিম আহমেদ আনসারি ধৃতকে ৫ দিন পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরে ভাতার থানার বিভিন্ন জায়গায় কম্পিউটারের দোকানে এবং লোকেদের মোবাইলে একটি মেয়ের অশ্লীল ভিডিও ক্লিপিংস দেখা যাচ্ছিল। শুক্রবার বর্ধমানের মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রীটির বাবার নজরে ভিডিও ক্লিপিংসটি আসে। প্রাথমিক ভাবে তাঁর মনে হয়, ছবিটি মেয়েরই। এনিয়ে মেয়ের কাছে তিনি জানতে চান। মেয়ে তাঁকে জানান, সম্ভবত উন্নত প্রযুক্তিকে ব্যবহার করে দু’টি ছবিকে জুড়ে দিয়ে এধরনের অশ্লীল ভিডিও ক্লিপিংস তৈরী করা হয়েছে। বিষয়টি জানতে পেরে মেয়েটি মানসিক ভাবে ভেঙে পড়ে। এর পরই শুক্রবারই মেয়েটির বাবা ভাতার থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে মহিলার অশ্লীল ছবি প্রদর্শনের ধারায় কেস রুজু করে অভিযুক্তকে গ্রেপ্তার করে। ভাতার থানার ওসি সঞ্জয় কুন্ডু বলেন, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। ধৃতকে হেপাজতে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হবে। ছবিটির উৎস জেনে ঘটনায় জড়িত বাকিদের ধরা হবে। ছবিটি কারও মোবাইলে অথবা কম্পিউটারে লোড করা থাকলে তাকেও গ্রেপ্তার করা হবে।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *