Breaking News

বর্ধমানে পর্ণগ্রাফী সহ বাজেয়াপ্ত ৬ হাজার জাল সিডি, গ্রেপ্তার ৫

Pirated & Parnographi CD Recovery at Burdwan. 6000 ti Nakol CD uবর্ধমান, ৪ ফেব্রুয়ারিঃ- বর্ধমান শহর জুড়ে পর্ণগ্রাফী এবং জাল সিডি-ডিভিডির দৌরাত্ম কমাতে সোমবার দুপুরে আচমকাই পুলিশী হানায় ধরা পড়ল ৫ জন বিক্রেতা। উদ্ধার করা হল ৬ হাজারেরও বেশি পর্ণগ্রাফী ও জাল সিডি-ডিভিডি। পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই বর্ধমান শহরের ফুটপাথে ঢেলে সিডি-ডিভিডি বিক্রি চলছে। এই সিডির মধ্যে যেমন রয়েছে গান বা কোনো ছায়াছবির সিডি। তেমনি রয়েছে ব্লু  ফিল্মও। এই ঘটনা জানার পরই এদিন দুপুরে বর্ধমান থানার আই সি দিলীপ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ হানা দেয় শহরের জিটি রোডে পার্কাসরোড মোড়ে। সেখান থেকে পুলিশ গ্রেপ্তার করে ৫ জন সিডি বিক্রেতাকে। এরপর তাদের এদিনই জেরা করে পুলিশ ধৃতদের সঙ্গে নিয়েই হানা দেয় তিনকোনিয়া বাসস্ট্যান্ডের কাছে কল্পতরু মার্কেটে। সেখানে দুটি গুদাম থেকেও প্রচুর জাল সিডি-ডিভিডি উদ্ধার হয়। বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মীর্জা বলেন, এদিন এই হানা দিয়ে প্রায় ৬ হাজার জাল সিডি-ডিভিডি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে কপিরাইট অ্যাক্ট, সিনেমাটোগ্রাফ অ্যাক্ট প্রভৃতি ধারায় মামলা দায়ের করা হয়েছে।Pirated & Parnographi CD Recovery at Burdwan. 6000 ti Nakol CD u

Pirated & Parnographi CD Recovery at Burdwan. 6000 ti Nakol CD u  Pirated & Parnographi CD Recovery at Burdwan. 6000 ti Nakol CD u Pirated & Parnographi CD Recovery at Burdwan. 6000 ti Nakol CD u Pirated & Parnographi CD Recovery at Burdwan. 6000 ti Nakol CD u

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *