Breaking News

৫৮ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ২

2 arrested with 58 kg Ganja

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমানে ৫৮ কেজি গাঁজা সহ দুজনকে গ্রেপ্তার করল সিআইডি। গোপন সূত্রে খবর পেয়ে সিআইডি অভিযান চালিয়ে একটি চারচাকা গাড়ি থেকে গ্রেপ্তার করে ২জন গাঁজা পাচারকারীকে। ধৃতদের নাম সেখ জামালউদ্দিন ও বিজয়া মহাপাত্র। জামালউদ্দিনের বাড়ি বর্ধমানে কেষ্টপুরে ও বিজয়া মহাপাত্রের বাড়ি ওড়িশার অনুকূল জেলার জোড়পুর থানার দাইহামালে। সিআইডি আলিশা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে একটি চারচাকা গাড়িতে তল্লাশি চালিয়ে ৫৮ কেজি গাঁজা সহ জামাল ও বিজয়াকে ধরে। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য আনুমানিক দেড় থেকে দুই লক্ষ টাকা। ১৪ দিনের রিমান্ড চেয়ে ধৃতদের আজ বর্ধমান আদালতে তোলা হয়। এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে সিআইডি।

2 arrested with 58 kg Ganja

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *