Breaking News

অভিনেতা করে দেওয়ার আশ্বাস দিয়ে ২ লক্ষ টাকা প্রতারণা

2 lakhs rupees cheating with promise to make an actor

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নাতিকে অভিনেতা করে দেওয়ার আশ্বাস দিয়ে এক মহিলার কাছ থেকে ২ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বাবা ও ছেলে। ঘটনার কথা রায়না থানায় জানান মহিলা। থানা ব্যবস্থা না নেওয়ায় তিনি এসপিকে বিষয়টি জানান। তাতেও সুরাহা না হওয়ায় বর্ধমান সিজেএম আদালতে মামলা করেছেন মহিলা। কেস রুজু করে তদন্তের জন্য রায়না থানার ওসিকে নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত সিজেএম সোমনাথ দাস। রায়না থানার এক অফিসার বলেন, এ ধরণের অভিযোগ জানাতে কেউ থানায় আসেন নি। থানায় এলে অবশ্যই অভিযোগ নেওয়া হত। আদালতের নির্দেশ থানায় পেঁছায়নি। আদালতের নির্দেশ মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
আদালতে রায়না থানার উদগড়ার আলিয়া বেগম জানিয়েছেন, তাঁর সঙ্গে বছর দু’য়েক আগে হুগলির গুড়াপ থানার ভাস্তারা গ্রামের এক ব্যক্তির পরিচয় হয়। তিনি নিজেকে পীরবাবা বলে দাবি করেন। বিভিন্ন জনকে তাবিজ-মাদুলি দেন তিনি। ভবিষ্যদ্বানীও করেন তিনি। সরল বিশ্বাসে তিনি তাঁকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান। সেই ব্যক্তি তাঁর ছেলেকে নিয়ে বাড়িতে আসেন। তাঁর নাতি অভিনেতা হবে বলে তিনি ভবিষ্যদ্বাণী করেন। তাঁর ছেলে সিনেমার পরিচালক বলে জানান সেই ব্যক্তি। তাঁর ছেলে ৪-৫টি সিনেমা করছে বলে জানান তিনি। নাতিকে তালিম দিয়ে সিনেমায় অভিনয় করার সুযোগ করে দেবেন বলে বাবা ও ছেলে জানান। তাঁদের প্রস্তাবে রাজি হন তিনি। নাতিকে তাঁরা কলকাতায় নিয়ে যান। কিছুদিন পর তাঁরা বাড়িতে এসে সিনেমায় অভিনয় করার সুযোগের জন্য ২ লক্ষ টাকা দাবি করেন। তাঁদের ছলনায় ভুলে তিনি ধান বিক্রির ১ লক্ষ ৫০ হাজার টাকা তাঁদের দিয়ে দেন। কিছুদিন পর বাকি ৫০ হাজার টাকা তিনি চেকে তাঁদের দেন। টাকা দেওয়ার পর দীর্ঘদিন কেটে গেলেও তাঁর নাতিকে সিনেমায় অভিনয় করার সুযোগ করে দেননি বাবা ও ছেলে। তাগাদা দিলে নানা অছিলায় ভোলায় তাঁরা। নাতির সিনেমায় অভিনয় করার সুযোগ না মেলায় তিনি টাকা ফেরত চান। তাও ফেরত দেননি তাঁরা। উল্টে হুমকি দেন। এমনকি অভিশাপ দিয়ে পরিবারের সর্বনাশ করার শাসানি দেন পীরবাবা। আলিয়া বেগমের আইনজীবী অরবিন্দ সামন্ত বলেন, প্রতারণার কথা থানায় জানানো হয়েছিল। থানা ব্যবস্থা না নেওয়ায় আদালতে মামলা করা হয়েছে। আদালত পরিকল্পনামাফিক প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারায় মামলা রুজু করে তদন্তের জন্য রায়না থানার ওসিকে নির্দেশ দিয়েছে।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *