Breaking News

এসবিএসটিসি বাসের সাথে চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ২ জন

2 persons injured in four-wheeler collision with SBSTC bus.

ভাতার (পূর্ব বর্ধমান) :- এসবিএসটিসি বাসের সাথে চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন ২ জন। দুর্ঘটনাটি ঘটেছে ভাতার থানার নর্জা মোড়ের কাছে বাদশাহী রোডের উপর। সংঘর্ষের ফলে এসবিএসটিসি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে নেমে যায়। ঘটনাস্থলে পৌঁছে ভাতার থানার পুলিশ স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেলে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মতলা-দ্বারকা রুটের যাত্রীবাহি এই এসবিএসটিসি বাসটি নতুনহাট অভিমুখে যাওয়ার সময় বর্ধমান অভিমুখী একটি চার চাকা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় বাসযাত্রীদের সেই রকম কোনো ক্ষতি না হলেও গুরুতর ভাবে আহত হন চার চাকা গাড়ির চালক ও আরোহী।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *