কালনা (পূর্ব বর্ধমান) :- জলমগ্ন ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের অধীনে থাকা লালজী মন্দির চত্বর। আর জলমগ্ন মন্দির চত্বরের চিত্র মানুষের সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। ১৭৩৯ সালে বর্ধমানের রাজা কীর্তি চাঁদের জননী ব্রজকিশোরী দেবীর আর্থিক আনুকুল্যে কালনা রাজবাড়ি চত্বরে লালজী মন্দির প্রতিষ্ঠিত হয়। পঁচিশ রত্ন বিশিষ্ট টেরাকোটার কারুকাজ সম্বলিত এই মন্দির …
Read More »Yearly Archives: 2024
দু’দিনের বৃষ্টিতে পূর্ব বর্ধমান জেলার ২৩টি ব্লক এবং ৩টি পুরসভা ক্ষতিগ্রস্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- দুদিনের একটানা বৃষ্টির জেরে পূর্ব বর্ধমান জেলায় ক্ষতির মুখে ২৩টি ব্লকই। শনিবার জেলা বিপর্যয় ব্যবস্থাপন দপ্তরের আধিকারিক প্রতীক বন্দোপাধ্যায় জানিয়েছেন, পূর্ব বর্ধমান জেলার ২৩ টি ব্লক এবং ৩ টি পৌরসভা এলাকা ক্ষতিগ্রস্ত। পৌরসভাগুলি হল বর্ধমান, গুসকরা ও মেমারি। ক্ষতি হয়েছে জেলার ৩৩৩ টি গ্রাম এবং ৩৪ …
Read More »বৃষ্টি থামলেও রেহাই নেই, পূর্ব বর্ধমানের একাধিক এলাকা প্লাবিত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বৃষ্টি কমলেও রাস্তার পাশ দিয়ে বয়ে যাওয়া সেচ খালের জল উপচে প্লাবিত হয়েছে বিঘার পর বিঘে জমি। মেমারি থানার জাবুইয়ে বর্ধমান-কালনা রোডের উপর দিয়ে বইছে জল। ব্যাহত হচ্ছে যান চলাচল। রাস্তার উপর দিয়ে জল বয়ে যাওয়ায় বড় গাড়ি যেতে পারলেও অসুবিধার সম্মুখীন হচ্ছে ছোট গাড়িগুলি। ফলে …
Read More »কাটোয়া, কালনার একাধিক এলাকা জলমগ্ন; ভাঙন এলাকা পরিদর্শন করলেন মহকুমা শাসক
কালনা ও কাটোয়া (পূর্ব বর্ধমান) :- শনিবারও পূর্ব বর্ধমান জেলাজুড়ে জল যন্ত্রণা অব্যাহত। কাটোয়া থেকে করুইগামী রাস্তার উপর পঞ্চাননতলার কাছে ফরে নদীর সেতুর উপর জল বইতে থাকায় যোগাযোগ বন্ধ। কালনা পৌরভার ৩নং ওয়ার্ডের চকবাজারে একটি বাড়িতে ফাটল তৈরি হয়েছে। ভাগীরথী লাগোয়া ১০ নং ওয়ার্ডে প্রায় ৬০ মিটার এলাকাজুড়ে লম্বা ফাটল …
Read More »রাস্তার পাশে জবরদখল করে থাকা তৃণমূলের ইউনিয়ন অফিস তৃণমূল কর্মীরা নিজেরাই ভেঙে দিলেন
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই বিতর্কের অবসান ঘটালেন খোদ তৃণমূলের নেতা-কর্মীরাই। গত ১ আগস্ট বর্ধমান পুরসভা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায় রাস্তার দুপাশে থাকা জবরদখলকারীদের উচ্ছেদ করা হয়েছিল। বাদ দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেস ও ইউনিয়নের ৩টি অফিসকে। যা নিয়ে …
Read More »তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি সভায় দুই গোষ্ঠীর হাতাহাতি
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের জন্য প্রস্তুতি সভায় তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পূর্ব বর্ধমান ও বীরভূম জেলাকে নিয়ে শুক্রবার বিকেলে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল বর্ধমান রাজ কলেজে অডিটোরিয়ামে। সভায় উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর …
Read More »অঙ্গদান সম্পর্কে সচেতনতা বাড়াতে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পদযাত্রা
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- চিকিৎসাবিজ্ঞানের উন্নতি ও সেই সঙ্গে অঙ্গদান সম্পর্কে মানুষের মধ্যে আরও বেশী সচেতনতা বাড়াতে এসওটিটিও এবং বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে করা হল পদযাত্রা। শনিবার বর্ধমান মেডিকেল কলেজ থেকে বর্ধমান হাসপাতাল চত্বর পর্যন্ত এই পদযাত্রা করা হয়। বিলি করা হল লিফলেট ও বারকোড। শপথ নিচ্ছি …
Read More »গলায় কই মাছ আটকে মৃত্যু যুবকের
জামালপুর (পূর্ব বর্ধমান) :- গলায় কই মাছ আটকে মৃত্যু হলো এক যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরের তেলে গ্রামে। মৃতের নাম সাগর রায় (৩৫)। পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে স্ত্রীকে ডাক্তার দেখিয়ে বর্ধমান থেকে বাড়ি ফিরছিলেন সাগর। জৌগ্রাম স্টেশনে রাত ৮ টার ট্রেন থেকে নামার পর তাঁরা স্বামী-স্ত্রী …
Read More »টানা বৃষ্টিতে পূর্ব বর্ধমানের ১৫০ গ্রাম ক্ষতিগ্রস্ত, সিভিল ডিফেন্সের তৎপরতায় উদ্ধার ৪, পুলিশের তৎপরতায় উদ্ধার একটি পরিবার
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- দু’দিনের একটানা বৃষ্টি তার সঙ্গে ডিভিসির ছাড়া জলে পূর্ব বর্ধমান জেলার একাধিক এলাকা প্লাবিত হল। কোনো হতাহতের খবর না থাকলেও ক্ষতিগ্রস্ত হয়েছেন একাধিক পরিবার। দু’দিনের ভারী বৃষ্টির জমা জলের পর ডিভিসির জল ছাড়ায় জলমগ্ন হয়েছে কালনার মন্তেশ্বর ব্লকের মাঝেরগ্রাম পঞ্চায়েত আমাটিয়া, বসতপুর, গাব্রুপুর, ভান্ডারবাটি, পিয়াগ্ৰাম, দেওয়ানগাদি …
Read More »জামালপুরের আঝাপুরে সেচখালের বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে জল, গ্রাম প্লাবিত হওয়ার আশংকা
জামালপুর (পূর্ব বর্ধমান) :- বুধবার থেকে একটানা বৃষ্টির সঙ্গে চাষের জন্য ডিভিসি সেচখালে জল ছাড়ায় এবার বড়সড় বিপত্তির মুখে দাঁড়ালো জামালপুরের আঝাপুর দাসপাড়া এলাকা। বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকে একনাগাড়ে বৃষ্টির জেরে সেচখালের প্রায় ১০-১২ ফুট এলাকায় দেখা দিয়েছে ফাটল। সেই ফাটল দিয়ে হু হু করে জল ঢুকে প্লাবিত করেছে …
Read More »
E Purba Bardhaman Purba Bardhaman District News