Breaking News

দু’দিনের বৃষ্টিতে পূর্ব বর্ধমান জেলার ২৩টি ব্লক এবং ৩টি পুরসভা ক্ষতিগ্রস্ত

23 blocks and 3 municipalities of Purba Bardhaman district were damaged due to two days of rain

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- দুদিনের একটানা বৃষ্টির জেরে পূর্ব বর্ধমান জেলায় ক্ষতির মুখে ২৩টি ব্লকই। শনিবার জেলা বিপর্যয় ব্যবস্থাপন দপ্তরের আধিকারিক প্রতীক বন্দোপাধ্যায় জানিয়েছেন, পূর্ব বর্ধমান জেলার ২৩ টি ব্লক এবং ৩ টি পৌরসভা এলাকা ক্ষতিগ্রস্ত। পৌরসভাগুলি হল বর্ধমান, গুসকরা ও মেমারি। ক্ষতি হয়েছে জেলার ৩৩৩ টি গ্রাম এবং ৩৪ টি ওয়ার্ডে। তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত ১০ হাজার ৩৪৮ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে রিপোর্ট হয়েছে। তিনি জানিয়েছেন, ১৩৬১ টা আংশিক বাড়ি এবং ২১২ টা বাড়ির পূর্ণ ক্ষতি হয়েছে। কোনো হতাহতের খবর নেই। ক্ষতিগ্রস্তদের জন্য ২৭৭৬ ত্রিপল বা অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি জানিয়েছেন, বিভিন্ন ব্লক থেকে পাওয়া রিপোর্ট অনুসারে এখনও পর্যন্ত ফসলের ক্ষতি হয়েছে ৫১১০ হেক্টর এলাকা। বিভিন্ন এলাকা থেকে ধীরে ধীরে জল নামলেও ব্রাহ্মণী, কুনুর, খড়ি এই ধরনের ছোট ছোট নদীর কাছাকাছি গ্রামগুলি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই নদীগুলিতে এখনও যথেষ্ট জল আছে। 23 blocks and 3 municipalities of Purba Bardhaman district were damaged due to two days of rain

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *