বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রাজ্য শিশু কিশোর আকাদেমি এবং পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মঙ্গলবার থেকে জেলায় প্রথমবার ২ দিনের জন্য শুরু হল ছড়া লেখার কর্মশালা ‘ছড়াগড়া’। জেলা সংস্কৃতি দপ্তরের মিটিং রুমে শিশু সাহিত্যিক সুনির্মল বসুর জন্মদিন উপলক্ষ্যে এই কর্মশালায় অংশ নিল পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণীর …
Read More »Yearly Archives: 2025
‘ব্লাড কার্ড’ আর একটা লেখা আর চাইবেন না ‘শাপলা শালুক’ পত্রিকার প্রয়াত সম্পাদক রাজা দেবনাথ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- থ্যালাসেমিয়ায় থেমে গেছে ‘শাপলা শালুক’ লিটল ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা সম্পাদক, সাংবাদিক রাজা ওরফে উজ্জ্বল দেবনাথের জীবন। রবিবার বৃষ্টিমুখর সন্ধ্যায় তাঁকে বিশেষভাবে স্মরণ করতে ও শ্রদ্ধা জানাতে বর্ধমান শহরে তাঁর অফিসার্স কলোনির বাড়িতে হয়ে গেলো রাজা দেবনাথের স্মরণ সভা। এদিনের এই স্মরণসভা পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন সাংবাদিক পার্থ চৌধুরি। …
Read More »২১ জুলাইকে সামনে রেখে পূর্ব বর্ধমানের শক্তিগড়ে ‘ল্যাংচা মেলা’
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ২১ জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসকে সামনে রেখে এই প্রথম বর্ধমান উত্তরের বিধায়কের উদ্যোগে ‘আমড়া ল্যাংচা ব্যবসায়ীবৃন্দ’-র সহযোগিতায় এবং শক্তিগড় থানা ও বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় রবিবার থেকে শক্তিগড়ে শুরু হল ‘ল্যাংচা মেলা’। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সায়ক দাস, অতিরিক্ত পুলিশ …
Read More »বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রায় ২ কোটি টাকা নয়ছয়ের ঘটনায় তদন্ত শুরু করলো ইডি
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রায় ১ কোটি ৯৪ লক্ষ টাকা নয়ছয়ের ঘটনায় তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডির তরফে চিঠি দিয়ে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বিশ্ববিদ্যালয়ের টাকা জমা ছিল তার জোনাল ম্যানেজারের কাছ থেকে বেশকিছু তথ্য জানতে চাওয়া হয়েছে। মানিলন্ডারিং অ্যাক্টে তদন্ত শুরু হয়েছে। কিছুদিন আগে ইডির অ্যাসিস্ট্যান্ট …
Read More »১৮ বছরের তরুণীর পেট থেকে বের হল হাজারেরও বেশি বেলুনের ন্যায় তরলপূর্ণ সিস্ট
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- এক তরুণীর পেট থেকে বের হল হাজারেরও বেশী বেলুনের ন্যায় তরলপূর্ণ সিস্ট। চার ঘণ্টার জটিল অস্ত্রোপচারে তরুণীকে নতুন জীবন দিল বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই অস্ত্রোপচার রাজ্যের মধ্যেই বিরল বলে দাবি বর্ধমান হাসপাতালের চিকিৎসকদের। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের শল্য চিকিৎসক ডা. এন …
Read More »সিবিআই-এর হাতে গ্রেফতার চিকিৎসক, মেডিকেল কলেজের পক্ষে পরিদর্শন রিপোর্ট দিতে ঘুষ নেওয়ার অভিযোগ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বেসরকারি মেডিকেল কলেজের পক্ষে ইন্সপেকশন রিপোর্ট করিয়ে দেওয়ার বিনিময়ে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগে সিবিআই-এর দুর্নীতি দমন শাখা গ্রেপ্তার করল ন্যাশনাল মেডিকেল কমিশনের পরিদর্শক তথা মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অ্যানাটমি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ডক্টর তপন কুমার জানা-কে। গ্রেফতার করল সিবিআই-এর দুর্নীতি দমন শাখা। এই ঘটনায় ব্যাপক আলোড়ন …
Read More »বাড়ি ফিরলেন এভারেস্টজয়ী সৌমেন সরকার
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ১৫ মে এভারেস্ট জয় করার পর রবিবার নিজের বাড়ি ফিরলেন বর্ধমানের সৌমেন সরকার। রবিবার তাঁকে সম্বর্ধনা জানান বর্ধমানের নাগরিকেরা। এদিন স্কাউট এন্ড গাইডস ফেলোশিপের পক্ষ থেকে তাকে নাগরিক সম্বর্ধনা জ্ঞাপন করা হয় স্টেশনের সামনে মঞ্চ বেঁধে। একটি বটবৃক্ষ উপহার দেন পরিবেশপ্রেমী ‘বট মুন্সী’। আবেগ আপ্লুত পূর্ত …
Read More »ক্যান্সারের নকল ওষুধ দেশে ছড়ানোর মামলায় অন্যতম অভিযুক্তকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ক্যান্সারের নকল ওষুধ দেশে ছড়ানোর অন্যতম মূল পাণ্ডাকে পশ্চিম বর্ধমানের রাণিগঞ্জের কেন্দা এলাকা থেকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। ধৃতের নাম সাবির আলম। খণ্ডঘোষ থানার কুমিরখোলায় তার আদিবাড়ি। তিন বছর ধরে তাকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। গ্রেপ্তার এড়াতে বিভিন্ন জায়গায় গা-ঢাকা দেয় সে। তাকে পলাতক …
Read More »অ্যাপের সাহায্যে অনলাইন জুয়া চালানোর অভিযোগে গ্রেপ্তার বর্ধমানের যুবক
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- অ্যাপের সাহায্যে অনলাইন জুয়া চালানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম আমির খান। বর্ধমান শহরের বিসি রোডের টিকে পাড়ায় তার বাড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে শহরের ভেরিখানা মোড়ে দোকান খুলে সেখানে অনলাইন জুয়া চালাচ্ছিল আমির। সে অপারেটর। চক্রের পান্ডা …
Read More »ফৌজদারি কালীমন্দির লাগোয়া পুকুর সংস্কার করতে গিয়ে বিপাকে বর্ধমান পুরসভা, ৫ লক্ষ টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান শহরের ৩০ নম্বর ওয়াের্ডর খোসবাগান এলাকায় ফৌজদারি কালীমন্দির লাগোয়া পুকুরের সংস্কার ও সৌন্দর্যায়ন করতে গিয়ে বিপাকে পড়েছে পুরসভা। মালিকের অনুমতি ছাড়াই পুকুরের সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ শুরু করার জন্য পুরসভাকে তীব্র ভর্ৎসনা করে ৫ লক্ষ টাকা জরিমানা করেছে কলকাতা হাইকোর্ট। রায় ঘোষণার ১৫ দিনের মধ্যে …
Read More »
E Purba Bardhaman Purba Bardhaman District News