রায়না (পূর্ব বর্ধমান) :- দ্রুতগতিতে একটি লরীকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি যাত্রী বোঝাই বাস। ঘটনাটি ঘটেছে বর্ধমান আরামবাগ রোডের মিরেপোতায়। দুর্ঘটনায় আহত হন ৩০ জন যাত্রী৷ বর্ধমান থেকে বেসরকারী যাত্রীবোঝাই বাসটি মেচেদা যাচ্ছিল। স্থানীয় বাসিন্দা ও বাস যাত্রীরা জানান, রবিবার সকালে মিরেপোতা বাজারের বাসস্ট্যাণ্ড থেকে বাসটি ছাড়ার পরই দ্রুতগতিতে যেতে থাকে। এই সময় সামনে থাকা একটি লরীকে দ্রুতগতিতে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি উল্টে যায় রাস্তার পাশের নয়ানজুলিতে। ঘটনায় আহতদের উদ্ধার করতে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। তারাই যাত্রীদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রায়না থানার পুলিশ বাসটিকে আটক করেছে।
Check Also
দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা
গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …
E Purba Bardhaman Purba Bardhaman District News
