Breaking News

জামালপুরে সিপিএম ছেড়ে ৩৪ টি পরিবার তৃণমূল কংগ্রেসে

34 families left CPM and joined Trinamool Congress in Jamalpur

জামালপুর (পূর্ব বর্ধমান) :- বৃহস্পতিবার জামালপুরে সিপিএম থেকে ৩৪ টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করল। জামালপুর ব্লকের হাবাসপুর গ্রাম থেকে জামালপুর ব্লক পার্টি অফিসে এসে সিপিএমের ৩৪ টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন ব্লক সভাপতি মেহেমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক ও শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল। ছিলেন ওই অঞ্চলের নেতা শেখ গফফার। মেহেমুদ খান জানিয়েছেন, শেখ নিজামউদ্দিন, বিকাশ মালিক, সাগর বাগ, অসীম সাঁতরা, দীপু কাজী, দিলু মালিক-সহ ৩৪ টি পরিবার এদিন তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করে। কারণ তাঁরাও বুঝতে পেরেছেন তৃণমূল ছাড়া বাংলায় আর কোনো পার্টি সেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে উন্নয়ন করতে পারবে না। সিপিএম ছেড়ে আসা শেখ নিজামউদ্দিন জানিয়েছেন, তাঁরা আগে তৃণমূল করতেন। মাঝে ভুল বুঝে সিপিএমে গিয়েছিলেন। কিন্তু তাঁরা এখন বুঝতে পেরেছেন তৃণমূল ছাড়া উন্নয়ন কেউই করতে পারবে না। তাই আবার তাঁরা তৃণমূল ফিরে এলেন। 34 families left CPM and joined Trinamool Congress in Jamalpur

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *