Breaking News

লোকসভা ভোটের আগে পূর্ব বর্ধমান জেলায় তৃণমূল কংগ্রেসের ৪ ব্লক সভাপতি বদল

4 Trinamool Congress block president change in Purba Bardhaman district before Lok Sabha polls

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- লোকসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। এমতাবস্থায় পূর্ব বর্ধমান জেলায় তৃণমূলের ব্লক কমিটিকে ফের ঝাড়াই বাছাই করল ঘাসফুল শিবির। বুধবার রাতেই পূর্ব বর্ধমান জেলার ২৩ টি ব্লকের মধ্যে ৪ টি ব্লকের ব্লক সভাপতি বদল করল তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে জানা গেছে, গলসী ২ ব্লকে সুজন মণ্ডলকে সরিয়ে সেখানে ব্লক সভাপতি করা হয়েছে সেখ সাবিরউদ্দিন আহমেদ ওরফে জয়কে। বেশ কিছুদিন ধরেই গলসী ২ ব্লকে গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে ওঠার কারণেই মনে করা হচ্ছে এই পরিবর্তন করা হয়েছে। এছাড়াও পরিবর্তন করা হয়েছে আউশগ্রাম ২ ব্লকের ব্লক সভাপতিকেও। এখানে রামকৃষ্ণ ঘোষকে সরিয়ে করা হয়েছে সেখ আব্দুল লালনকে। যদিও এই পরিবর্তন নিয়ে দলের অভ্যন্তরেই বিতর্ক দেখা দিয়েছে। অন্যদিকে, পূর্বস্থলী ১ ব্লকে ব্লক সভাপতি করা হয়েছে রাজকুমার পাণ্ডেকে। তিনি পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষও। এরইসঙ্গে পরিবর্তন করা হয়েছে মন্তেশ্বরের ব্লক সভাপতিকেও। মন্তেশ্বরে আজিজুল হককে সরিয়ে ব্লক সভাপতি করা হয়েছে কুমারজিত পানকে।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *