Breaking News

বাস-লরি সংঘর্ষে আহত ৬

6 injured in bus-lorry collision

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন ৫-৬ জন। ঘটনাটি ঘটেছে বর্ধমান নবদ্বীপ রোডের শোনপুরে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি নবদ্বীপ থেকে বর্ধমানের দিকে আসছিল এবং লরিটি বর্ধমান থেকে সমুদ্রগড় যাচ্ছিল। নবদ্বীপ রোডের সোনপুরের কাছে লরিটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। ঘটনায় আহত হন লরির চালক-সহ ৫-৬ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেওয়ানদিঘী থানার পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কুড়মুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। একজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *