
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান শহরের খাঁ পাড়া এলাকায় ছেলেধরা সন্দেহে মারধর করার ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করলো বর্ধমান থানার পুলিশ। শনিবার তাদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের মধ্যে ৪ জন মহিলা ও ২ জন পুরুষ। ধৃতদের নাম দেবু দাস, শেখ সুরজ, উজ্জ্বলা দাস, মঙ্গলা দে, কৃষ্ণা দাস এবং হিরুরানি পাত্র। ধৃতদের প্রত্যেকের বাড়ি খাঁ পাড়া এলাকায়। শুক্রবার সকালে বর্ধমান শহরের ৩৩ নম্বর ওয়ার্ডের খাঁ পাড়ায় অপরিচিত পাঁচজন এলাকারই একটি বাচ্চার সঙ্গে কথা বলতে শুরু করলে স্থানীয়দের সন্দেহ হয়। তাঁদের পরিচয় জিজ্ঞেস করতেই তারা পালাবার চেষ্টা করে। স্থানীয়রা তাঁদের ধাওয়া করে ২০ নম্বর ওয়ার্ডের তেলমারুই পাড়া এলাকায় দু’জনকে ধরে ফেলে। বাকিরা পালিয়ে যায়। এরপরই ছেলেধরা সন্দেহে মারধর করা হয়। ঘটনার খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাবালিকা সহ দু’জনকে উদ্ধার করে।
E Purba Bardhaman Purba Bardhaman District News