Breaking News

কাঞ্চননগরে খেলার মাঠের পাশের ঝোপ থেকে উদ্ধার মৃতদেহ

A dead body was recovered from the bushes next to the playground in Kanchannagar

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান শহরের কাঞ্চননগরের তেলিপাড়া এলাকায় খেলার মাঠের পাশে ঝোপ থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা দেহটি পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ও স্থানীয় কাউন্সিলর মানিক দাস। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। ঘটনার বিষয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বর্ধমান থানা। মৃত্যুর কারণ জানতে মৃতদেহের ময়নাতদন্ত করিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট না মেলা পর্যন্ত কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হল সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ। মৃতের নাম নবকুমার মণ্ডল (৪৪)। কাঞ্চননগরের মালিপাড়ায় তাঁর বাড়ি। তিনি পেশায় টোটোচলক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে তিনি টোটো মালিকের কাছে জমা করে সেখান থেকে বাড়ি ফেরার কথা জানিয়ে বের হন। কীভাবে তাঁর মৃত্যু হল তা নিয়ে কিছু জানাতে পারেনি পরিবারের লোকজন।

A dead body was recovered from the bushes next to the playground in Kanchannagar

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *