Breaking News

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ল্যাবে আগুন, চাঞ্চল্য

A fire broke out in the lab of Zoology Department of Burdwan University

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বুধবার বিকালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের রিসার্চ ল্যাবরেটরীতে আচমকাই আগুন লাগায় চাঞ্চল্য ছড়াল। মুহূর্তেই আগুন ছড়িয়ে পরায় গবেষক ও অধ্যাপক-অধ্যাপিকাদের মধ্যে তৈরি হয় আতঙ্ক। কিছুক্ষণের মধ্যেই অবশ্য অগ্নিনির্বাপক যন্ত্র ও বালির মাধ্যমে ছাত্রছাত্রীরাই আগুন আয়ত্তে আনে। পরে দমকলের একটি ইঞ্জিন আসে। প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কৌশিক ঘোষ জানিতেছেন, রিসার্চ ল্যাবরেটরীতে এসি থেকে আগুন লাগে এবং সেই আগুনই দ্রুত ছড়িয়ে পড়ার আগে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন আয়ত্তে আনা হয় এবং কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দ্রুত আগুন আয়ত্তে আনতে না পারলে বড়সড় বিপদের সম্ভবনা ছিল। কারণ বিভিন্ন ধরনের কেমিক্যাল মজুত ছিল রিসার্চ ল্যাবরেটরীতে।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *