
কালনা (পূর্ব বর্ধমান) :- নিষিদ্ধ চায়না সুতোয় চিবুক কেটে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কালনার সাহাপুর কালীতলা এলাকায়। জখম কল্যাণপুরের বাসিন্দা করুনা দে জানিয়েছেন, মঙ্গলবার তিনি বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। সাহাপুর কালীতলা এলাকায় একটি বাচ্চা ছেলে ঘুড়ি ওড়াচ্ছিল। এবং সেই ঘুড়ির সুতোয় তাঁর কানের কাছ থেকে চিবুক পর্যন্ত কেটে যায়। করুনা দে জানিয়েছেন, চায়না সুতো ব্যবহারের জন্যই তাঁর এই ঘটনা ঘটেছে। গুরুতর জখম অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ক্ষত স্থানে ২২ টি সেলাই পড়েছে বলে জানিয়েছেন তিনি। চায়না সুতো যাতে বাজারে আক্ষরিক অর্থেই নিষিদ্ধ হয় তার আবেদন জানিয়েছেন করুনা দে।
E Purba Bardhaman Purba Bardhaman District News