
গলসি (পূর্ব বর্ধমান) :- গলসি থানার গলিগ্রামে ফেসবুকে রিল বানানো নিয়ে মায়ের বকুনি খেয়ে অভিমানে এক স্কুলছাত্রী আত্মঘাতী হয়েছে। শনিবার সকালে ঘরে তালের কাঁড়ির কাঠামোয় ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। তড়িঘড়ি ওড়না কেটে নামিয়ে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতার নাম তিথি মেটে (১৭)। সে সারদা বিদ্যাপীঠ হাইস্কুলে একাদশ শ্রেণীতে পড়ত। মৃতার বাবা সন্ন্যাসী মেটে বলেন, মেয়ে ইদানীং পড়াশুনায় অমনোযোগী হয়ে পড়েছিল। বেশিরভাগ সময় মোবাইলে ব্যস্ত থাকত সে। রিল তৈরি করা নিয়ে ঘটনার দিন মা তাকে বকাঝকা করে। সেই অভিমানেই মেয়ে আত্মঘাতী হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
E Purba Bardhaman Purba Bardhaman District News