Breaking News

পিকনিক থেকে ফিরতে রাত হওয়ায় বাবা-মায়ের বকুনি, অভিমানে আত্মঘাতী যুবক

A youth committed suicide by hanging in shame as his parents scolded him as it was night to return from a picnic

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পিকনিক থেকে ফিরতে রাত হওয়ায় বাবা-মায়ের বকুনি খেয়ে অভিমানে গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন এক যুবক। সোমবার সকালে ঘরের বাঁশের কাঠামোয় তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। তড়িঘড়ি নামিয়ে তাঁকে বড়শুল স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতের নাম কাির্তক সিং (১৯)। শক্তিগড় থানার পূর্ব কৃষ্ণপুরে তাঁর বাড়ি। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়েছিলেন কাির্তক। সেখান থেকে ফিরতে রাত হয়ে যায়। বাড়ি ফেরার পর বাবা-মা তাঁকে বকাবকি করেন। ঘটনার বিষয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে শক্তিগড় থানা। বাবা-মায়ের বকুনি খেয়ে অভিমানে তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিসের অনুমান।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *