Breaking News

নাকচ প্রেমের প্রস্তাব, নাবালিকাকে ধারালো অস্ত্রের কোপ যুবকের

A youth was accused of stabbing a minor with a sharp weapon for refusing to accept a love proposal.

গুসকরা (পূর্ব বর্ধমান) :- প্রেমের প্রস্তাব মানতে না চাওয়ায় নাবালিকাকে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। নাবালিকার মা বাধা দিতে এলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে আউশগ্রাম থানার অন্তর্গত গুসকরা এলাকায়। গুরুতর জখম নাবালিকাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বিগত ৩ মাস ধরে অভিযুক্ত ওই যুবক পাড়ারই এক নাবালিকাকে প্রেমের প্রস্তাবের নামে উত্ত্যক্ত করতো বলে অভিযোগ। রবিবার মায়ের সাথে বান্ধবীর বাড়িতে গিয়েছিলো ওই নাবালিকা। সেখান থেকে ফেরার পথেই অতর্কিতে ধারালো অস্ত্র নিয়ে ওই যুবক আক্রমণ চালায় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হয় নাবালিকা। বাধা দিতে এলে নাবালিকার মাকেও মারধর করা হয়। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে আউশগ্রাম থানার অন্তর্গত গুসকরা ফাঁড়ির পুলিশ।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *