Breaking News

যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত প্রায় ৩০ জন

About 30 people were injured in the head-on collision between two passenger buses.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ আহত হলেন প্রায় ৩০ জন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বর্ধমান থানার পুলিশ। দুর্ঘটনাটি ঘটেছে এনএইচ ২-বি-র ঝিঙুটি এলাকায়। পুলিশসূত্রে জানা গেছে, সোমবার দুপুর নাগাদ বর্ধমান-পালিগ্রাম রুটের একটি বাস বর্ধমান অভিমুখে আসার পথে ঝিঙুটি এলাকায় উল্টোদিক থেকে আসা বর্ধমান-ভোতা রুটের অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় প্রায় ৩০ জন আহত হয়েছেন। বাঁকের মুখে অতিরিক্ত গতির জন্যই এই দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *