Breaking News

দুর্ঘটনার পরে ট্রাকে আগুন, গাড়িতেই পুড়ে মৃত্যু খালাসির

After the accident, the truck caught fire, Helper died in the truck

গলসী (পূর্ব বর্ধমান) :- নিয়ন্ত্রণ হারিয়ে কয়লা বোঝাই ট্রাক ধান বোঝাই ট্রাকের পিছনে ধাক্কা মারার ঘটনায় কয়লা বোঝাই ট্রাকে আগুন লেগে গাড়ির মধ্যেই পুড়ে মর্মান্তিক মৃত্যু হল ট্রাকের খালাসির। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বুধবার ভোরে গলসীর চৌমাথা এলাকায়। মৃত খালাসির নাম সেখ সুলতান (১৯)। বাড়ি বীরভূমের চিনপাই নারায়নপুরে। এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ বর্ধমান থেকে দুর্গাপুরগামী ২নং জাতীয় সড়কের লেন অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গেছে, বর্ধমানের দিক থেকে দুর্গাপুরের দিকে যাবার সময় গলসী চৌমাথার কাছে ২ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কয়লা বোঝাই ট্রাক ধাক্কা মারে ধান বোঝায় ট্রাকের পিছনে। দুর্ঘটনার পরে কয়লা বোঝাই ট্রাকে আগুন লেগে যায়। ট্রাকের চালক আহত অবস্থায় গাড়ি থেকে বের হতে পারলেও গাড়ির খালাসি গাড়ির মধ্যেই আটকে যায়, আগুনে পুড়ে মৃত্যু হয় গাড়ির খালাসির। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গলসী থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকলে। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ আনে। After the accident, the truck caught fire, Helper died in the truck

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *