Breaking News

বাঁকা থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ

Allegation of illegal cutting of soil from Banka river

মেমারী (পূর্ব বর্ধমান) :- একদিকে যখন চারিদিকে ভোট নিয়ে রাজনৈতিক দলগুলি চরম ব্যস্ত, সেই সময় চুপিসারে বাঁকা নদ থেকে মাটি কেটে নিজেদের জমি ভরাট করার অভিযোগ উঠলো। এই ঘটনায় সাতগেছিয়া ১ গ্রাম পঞ্চায়েতের খোরদ গ্রামের সদস্য আলেয়া খাতুন পঞ্চায়েত প্রধানের কাছে লিখিতভাবে অভিযোগ জানালেন। তিনি জানিয়েছেন, তাঁর অজান্তে খোরদ হাইস্কুল সংলগ্ন বাঁকা নদ থেকে গ্রামের কিছু মানুষ অবৈধভাবে মাটি কেটে নিজেদের জমি ভরাট করছেন। এমনকি তিনি প্রতিবাদ করলে তাঁর উপরে চড়াও হওয়ার অভিযোগও করেছেন তিনি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *